Sunday, April 5, 2026

টি-২০ বিশ্বকাপের বদলা, এশিয়া কাপে পাকিস্তানকে ৫ উইকেটে হারাল টিম ইন্ডিয়া

Date:

Share post:

২০২১ টি-২০ বিশ্বকাপের বদলা নিল ভারতীয় দল। রবিবার এশিয়া কাপে পাকিস্তানকে ৫ উইকেটে হারাল টিম ইন্ডিয়া। এই জয়ের ফলে এশিয়া কাপে জয় দিয়ে অভিযান শুরু করল রোহিত শর্মার দল। ৩৩ রানে অপরাজিতর পাশাপাশি তিন উইকেট নিয়ে ম‍্যাচে সেরা হার্দিক পান্ডিয়া।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ১০ উইকেট হারিয়ে ১৪৭ রান করে পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় পেসারদের দাপটে বেশ চাপে পড়ে যায় টিম পাকিস্তান। সর্বোচ্চ ৪৩ রান করেন উইকেটরক্ষক রিজওয়ান। ২৮ রান করেন ইফতিকার আহমদ। ইনিংসের শেষদিকে ৬ বলে ১৬ রান করে স্কোরবোর্ডে রান তোলেন দাহানি। ভারতের হয়ে পাকিস্তানের ব্যাটিংয়ে ধস নামান ভুবনেশ্বর কুমার। একাই নেন ৪ উইকেট। অন্যদিকে ৩ টি উইকেট নেন হার্দিক পান্ডিয়া। ২ টি উইকেট নেন অর্শদ্বীপ সিং। একটি উইকেট নেন আভেশ খান। ভারতের পেসারদের দাপটে ১৯.৫ ওভারেই শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় রোহিত শর্মার দল। ভারতের হয়ে ৩৫ রান করেন বিরাট কোহলি, রবিন্দ্র জাদেজা। এদিনও ব‍্যাট হাতে বড় রান পেলেন না কোহলি। ১২ রানে আউট হন অধিনায়ক রোহিত শর্মা। শূন‍্য রান করেন কে এল রাহুল। একটা সময় যখন মনে হচ্ছিল যে ম‍্যাচ হারতে বসেছে ভারত। ঠিক তখন ভারতীয় দলকে জয়ের রাস্তায় নিয়ে যায় হার্দিক পান্ডিয়া জাদেজা জুটি। ৩৩ রানে অপরাজিত হার্দিক। পাকিস্তানের হয়ে তিন উইকেট নেন মহম্মদ নওয়াজ। দুই উইকেট নেন নাসিম শা।

আরও পড়ুন:মরশুমের প্রথম ডার্বি, ম‍্যাচ শেষে কী বললেন দু’দলের কোচ থেকে কর্তারা?

 

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...