Monday, April 6, 2026

কোথা থেকে আসছে সরকার ভাঙার টাকা? TMCP-র সমাবেশে BJP-কে তীব্র আক্রমণ মমতার

Date:

Share post:

প্রখর রোদ মাথায় নিয়ে মেয়ো রোডে TMCP-র সমাবেশ থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রশ্ন ছুড়লেন, মহারাষ্ট্রের সরকার ভাঙতে কত টাকা এসেছে? সেই টাকা কে দিল? এই নিয়ে তো সিবিআই-ইডি (CBI-ED) হল না! মমতা বলেন, “ঝাড়খণ্ড সরকার ভাঙতে গিয়েছিল আমি ধরেছি”। দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arbind Kejriwal) প্রসঙ্গ তুলে মমতা বলেন, “কেজরি বলছে দিল্লির সরকার ভাঙতে কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে”। কোথা থেকে আসছে ৮০০ কোটি টাকা! তীব্র আক্রমণ তৃণমূল সুপ্রিমোর।

মুখ্যমন্ত্রী বলেন, সিবিআই-ইডির দুর্নীতির অনেক তথ্যই রাজ্যের হাতে আছে। ইডি, সিবিআইকে দিয়ে বাড়ি বাড়ি গিয়ে লুঠ করা হচ্ছে বলে অভিযোগ করেন তৃণমূল নেত্রী। বিজেপির বৈদিক ভিলেজের মিটিং নিয়ে কটাক্ষ করেন মমতা। বলেন, জনগণের টাকা লুঠ করা হচ্ছে। মমতার কথায় “নির্বাচনের সময় আমাদের জ্বালিয়েছেন।” তাঁরাও লিস্ট করে রাখছেন- কারা অপদস্থ করছে, কারা গায়ের জোরে এসব করছেন। দিল্লিতে রেল ভবন, পার্লামেন্ট সব ভেঙে দিয়েছে বলেও তীব্র আক্রমণ করেন মমতা।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...