Wednesday, June 24, 2026

ফেডারেশনের নির্বাচনে রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে বলে দাবি বাইচুংয়ের

Date:

Share post:

শুক্রবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) নির্বাচন। তার আগে মনোনয়ন পরীক্ষার কাজ শেষ। সভাপতি পদের নির্বাচনে প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়ার (Bhaichung Bhutia) নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় দলের প্রাক্তন বাঙালি গোলরক্ষক কল্যাণ চৌবে। সূত্রের খবর, যিনি কেন্দ্রের শাসক দলের সমর্থন নিয়ে নির্বাচনী লড়াইয়ে এগিয়ে আছেন। ইস্টবেঙ্গল ক্লাবে এসে বাইচুং পরোক্ষেই জানিয়ে দিলেন, ফেডারেশনের নির্বাচনে রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে। বাইচুং বলেন, ‘‘ফুটবল প্রশাসন রাজনৈতিক প্রভাব থেকে দূরে রাখা উচিত। কিন্তু সেটা মানা হচ্ছে বলে মনে হচ্ছে না।’’

তবে নির্বাচনে জিতলে তিনি যে ভারতীয় ফুটবলের উন্নতির জন্য অনেক কিছু করতে চান, তা আরও একবার স্পষ্ট করে দিয়েছেন। বাইচুং বলেন, ‘‘তৃণমূল স্তরে ফুটবলের উন্নতি করতে চাই। রাজ্য ফুটবল সংস্থাগুলিকে আর্থিক এবং পরিকাঠামো গতভাবে সাহায্য করতে হবে, যাতে তারা বিভিন্ন জায়গা থেকে ফুটবলার তুলে আনতে পারে। তার জন্য রাজ্যগুলিকে বয়সভিত্তিক লিগ চালু করতে হবে। অনেক রাজ্যই অক্ষমতার জন্য লিগ আয়োজন করার জায়গা নেই। ফেডারেশনকে এগিয়ে এসে তাদের পাশে দাঁড়াতে হবে। এগুলো আমি করতে চাই।’’ লাল-হলুদ জার্সি গায়ে বহু স্মরণীয় ম্যাচ খেলা বাইচুং নিজের প্রিয় ক্লাবে বসে আরও বলেন, ‘‘আমি সভাপতি হলে গোটা দেশের ফুটবলের উন্নতির পাশাপাশি ময়দানে তিন প্রধানকেও সাহায্যের হাত বাড়িয়ে দেব। তিন প্রধানের অতীত গৌরব ফিরিয়ে আনতে চাই।’’

আরও পড়ুন:শুভমন গিলের সঙ্গে ডিনার ডেটে সারা, তবে তেন্ডুলকর নয়, ভাইরাল ভিডিও

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...