Tuesday, June 23, 2026

শুভমন গিলের সঙ্গে ডিনার ডেটে সারা, তবে তেন্ডুলকর নয়, ভাইরাল ভিডিও

Date:

Share post:

শোনা যায় যাচ্ছিল ক্রিকেটার শুভমন গিলের সঙ্গে সম্পর্কে রয়েছেন সচিন তেন্ডুলকরের কন‍্যা সারা তেন্ডুলকর। তা নিয়ে কয়েকদিন আগেও চর্চা ছিল তুঙ্গে। একে অপরের সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেই কমেন্ট করতে দেখা যেত একে অপরকে। যদিও ভারতীয় ক্রিকেটার বা সচিন-কন্যা, কেউই এই সম্পর্কের কথা স্বীকার করেননি। আর সোমবার এরই মাঝে নতুন জল্পনা। সোমবার শুভমন গিলের সঙ্গে ডিনার ডেটের ছবি থেকে শুরু হয়েছে নয়া জল্পনা।

সোমবার শুভমন গিলের সঙ্গে ডিনার ডেটে দেখা গেল সারা আলি খানকে। যিনি বলিউডের অভিনেতা সইফ আলি খানের মেয়ে এবং মনসুর আলি খান পাতৌদির নাতনি। আর সেই ছবি নিমিষেই ভাইরাল। একটি রেস্তরাঁয় উপস্থিত এক ব্যক্তির ক্যামেরায় উঠে আসে দুজনের ছবি।

২০১৯ সালের আইপিএল থেকে সারা তেন্ডুলকরের সঙ্গে নাম জড়িয়েছিল শুভমন গিলের। যদিও এই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি দুজনের কেউই। কিন্তু সাম্প্রতিক সময়ে তাঁদের সম্পর্ক যে খারাপ হয়েছে তার আভাস পাওয়া যায় তাঁদের ইনস্টাগ্রাম পোস্ট দেখে। একে অপরকে আনফলো করেছেন সারা ও শুভমন।

সম্প্রতি জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের সিরিজে খেলে ফিরেছেন শুভমন। সেই সিরিজে জীবনের প্রথম শতরানও করেন তিনি। এরপর ভারত ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন শুভমন।

আরও পড়ুন:হাসপাতালের বিল বকেয়া, আটকে রাখার অভিযোগ পাকিস্তানের প্রাক্তন অলিম্পিয়ান মনজুর হুসেনের দেহ

 

 

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...