Thursday, April 2, 2026

ভরা বৈঠকে বিজেপি রাজ্য সভাপতিকে “সুকান্ত ভট্টাচার্য” সম্বোধন! পুরোটা জানলে হাসি থামবে না

Date:

Share post:

বিলাসবহুল রিসর্টে বঙ্গ বিজেপির প্রশিক্ষণ শিবির। গেরুয়া শিবিরের এমন কর্মসূচিতে মধ্যমণি রাজ্য সভাপতি, এটাই রীতি। এ রাজ্যের ক্ষেত্রেও তা ব্যতিক্রম নয়। কিন্তু এসবের মাঝেই বিরাট বিপত্তি। যা শিবিরের শুরুতেই তাল কেটেছে।

আরও পড়ুন: কোটি টাকার পাঠশালার প্রথম দিন গরহাজির ৩ কেন্দ্রীয় মন্ত্রী

বৈদিক ভিলেজে এলাহী ব্যবস্থার মধ্যে শুরু হওয়া বঙ্গ বিজেপির প্রশিক্ষণ শিবিরের সূচনা ছিল সোমবার। সূচনা পর্বে রীতি অনুযায়ী এই ধরনের কর্মসূচিতে রাজ্য সভাপতির স্বাগত ভাষণ হয়। মঞ্চে তখন রাজ্য সভাপতিকে বরণের প্রস্তুতি তুঙ্গে। মাইক হাতে সঞ্চালকের ভূমিকায় তখন দলের রাজ্য সাধারণ সম্পাদক দীপক বর্মন। দীপকবাবুর ঘোষণা, “এবার আমাদের রাজ্য সভাপতি সুকান্ত ভট্টাচার্যকে বরণ করে নেবেন …।” এ পর্যন্ত বলার পরেই ব্যাস, প্রশিক্ষণ শিবিরে হাজির নেতানেত্রীরা হইহই করে ওঠেন। হকচকিয়ে যান সঞ্চালক তথা রাজ্য সাধারণ সম্পাদক। রাজ্য সভাপতি সুকান্ত মঞ্চে উঠতে গিয়েও ক্ষণিকের জন্য কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। কী করবেন বুঝতে পারছেন না।

দর্শকাসন থেকে তখন সঞ্চালকের উদ্দেশে টিপ্পনি শুরু হয়ে গিয়েছে। সকলে অট্টহাসি হাসতে শুরু করেন। অনেকেই চাঁচিয়ে বলতে থাকেন, “সঞ্চালক হয়েছেন আর রাজ্য সভাপতির নামটাই ভালো করে জানেন না! উনি সুকান্ত মজুমদার। সুকান্ত ভট্টাচার্য নয়!” অস্বস্তি কাটিয়ে শেষপর্যন্ত অবশ্য মঞ্চে যান সুকান্ত মজুমদার। তবে দলীয় নেতাদের একাংশের কটাক্ষ, রাজ্য সভাপতির গুরুত্ব এমন যে দায়িত্ব নেওয়ার বছর পেরোতে চললেও সতীর্থ সাধারণ সম্পাদকই তাঁর সঠিক নাম বলতে পারছেন না।

তবে বিপত্তির শেষ এখানে নয়। দলের সাধারণ সম্পাদক তথা বিধায়ক অগ্নিমিত্রা পল একটি পর্বে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের “বন্দেমাতরম” পরিবেশন করতে গিয়ে “হুমড়ি” খান। দু-চার লাইন গাওয়ার পর আর মনে করতে না পেরে বসে যান। যা নিয়েও শুরু হয়েছে কটাক্ষ।

Related articles

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...