Friday, June 26, 2026

Corona Update: করোনা গ্রাফ নিম্নমুখী, আক্রান্তের সংখ্যা নামল ৬ হাজারের নিচে

Date:

Share post:

করোনা গ্রাফ (Corona)নিম্নমুখী, খুশি স্বাস্থ্য বিশেষজ্ঞরা। দৈনিক সংক্রমণ নামল ৬ হাজারের নিচে। দেশের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য ও পরিসংখ্যান বলছে মঙ্গলবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪৩৯ জন। দৈনিক পজিটিভিটি রেট ১.৭০ শতাংশ।

করোনা নিয়ে আগের থেকে অনেক বেশি স্বস্তিতে দেশ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা (Health Experts) বলছেন এইভাবে চলতে পারলে খুব দ্রুত করোনা মুক্তির পথে এগিয়ে যাবে দেশ । গত ২৪ ঘণ্টার রিপোর্ট বলছে সারা দেশে সুস্থ হয়েছেন ২২ হাজার ৩১ জন। সাপ্তাহিক পজিটিভিটি রেট ২.৬৪ শতাংশ। শতকরা হিসেবে সুস্থতার হার প্রায় ৯৮.৬৬ শতাংশ। করোনার মোকাবিলায় জোরকদমে চলছে ভ্যাকসিন (Vaccine)দেওয়ার কাজ। এখনও পর্যন্ত প্রায় ২১২ কোটির বেশি করোনা ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা (Active cases) রোগীর সংখ্যা মোট ৬৫ হাজার ৭৩২ জন।

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...