Friday, June 26, 2026

দেশের সবচেয়ে অপরাধপ্রবণ শহর দিল্লি: রিপোর্ট তুলে ধরে অমিত শাহকে তুলোধনা অভিষেকের

Date:

Share post:

দেশের সবচেয়ে অপরাধপ্রবণ শহর দেশের রাজধানী দিল্লি। যার আইনশৃঙ্খলার দায়িত্বে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক। আর দেশের মধ্যে নিরাপদতম মেট্রো শহর কলকাতা। কেন্দ্রের রিপোর্টের এই পরিসংখ্যান তুলে ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) তুলোধনা করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন,
“কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে এখন দুটি কাজ- বাড়িতে তাঁর ছেলেকে জাতীয়তাবাদ সম্পর্কে শেখানো এবং তাঁর মন্ত্রণালয়ের অধীনে পুলিশকে সাজানো।
দিল্লির অস্বাভাবিক অপরাধের হার আমাদের সবাইকে হতবাক করে দিয়েছে।
ইডি-কে হাতের পুতুল না করে ওনার বাংলার সরকারের মডেল থেকে শিক্ষা নেওয়া উচিত“

পরিসংখ্যান অনুযায়ী, গত তিন বছরে নিয়মিত হারে অপরাধের সংখ্যা কমেছে কলকাতায়। মহিলাদের বিরুদ্ধে অপরাধমূলক ঘটনায় মেট্রো শহর দিল্লি, বেঙ্গালুরু, মুম্বইয়ের থেকে অনেক কম। এই উদাহরণ সমানে রেখেই অমিত শাহর উচিত বাংলা মডেল মেনে নিয়ে মন্ত্রকের পুলিশকে সাজানো। একই সঙ্গে ইডি-সিবিআইয়ের মতো এজেন্সি ব্যবহার করে বিরোধীদের হেনস্থা করার বিষয় নিয়েও তোপ দাগেন অভিষেক।

পাশাপাশি, অমিত-পুত্র জয় শাহর ভারতের জাতীয় পতাকা হাতে না নেওয়ার বিষয় নিয়েও ফের কটক্ষ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, অমিত শাহর উচিত নিজের ছেলেকে জাতীয়তাবাদ শেখানো।

সোমবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশের মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছিলেন, ‘‘অভিষেক আজ এত ভালো বক্তৃতা দিল। কাল না আবার ওকে নোটিশ পাঠিয়ে দেয়!’ একই মঞ্চ থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ২১ জুলাইয়ের সভার পরদিনই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি হানা দিয়েছিল। আজকের সভার পর আবার কোথায় হানা দেয় দেখুন! পুঙ্খানুপুঙ্খভাবে মিলে গেল তাঁদের কথা। মঙ্গলবার সকালেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টর। ইডির তরফে শুক্রবার সকাল ১১ টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে বলা হয়েছে। এদিকে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা রাজ্যের আইনশৃঙ্খলার চূড়ান্ত অবনতি। এই সব নিয়েই কেন্দ্রের বিজেপি সরকার তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরে বিরুদ্ধে তোপ দাগলেন অভিষেক।

Related articles

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...