Monday, April 6, 2026

Nabanna: ‘জল জীবন প্রকল্প’র জন্য রাজ্যের প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্র

Date:

Share post:

বাংলার মুকুটে নয়া পালক! এবার রাজ্যের প্রকল্পের প্রশংসা করল কেন্দ্রীয় সরকার (Government Of India)। কেন্দ্রের জলসম্পদ মন্ত্রক (Ministry of Water Resources) জানিয়ে দিল যেভাবে বাড়ি বাড়ি বিশুদ্ধ জল পৌঁছে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal) তা নিঃসন্দেহে প্রশংসা করার মতো একটা বিষয়। এবার এই প্রকল্পের জন্য রাজ্যকে ১ হাজার কোটি টাকা দিল কেন্দ্র সরকার।

বাংলার মানুষের স্বার্থে রাজ্যে জল জীবন প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যাতে সাধারণ মানুষের কোনও সমস্যা না হয় তার জন্য কাজ করে চলেছে রাজ্য সরকার। ২০২০ সালের জুলাই মাসে জল জীবন মিশনেরই আওতাভুক্ত ‘জল স্বপ্ন’ প্রকল্পের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী (CM)। পাঁচ বছরের জন্য ২ কোটি পরিবারে নলবাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে ৫৮ হাজার কোটি টাকা খরচের কথাও ঘোষণা করেছিলেন তিনি। এবার রাজ্যের ‘জল জীবন প্রকল্প’র (Jal Jeevan Mission) প্রশংসা করে কেন্দ্রের তরফ থেকে ১ হাজার কোটি টাকা দেওয়া হল। আজ মঙ্গলবার মুখ্যসচিবের নেতৃত্বে জল জীবন মিশন প্রকল্প নিয়ে একটি বৈঠক হয়। সেখানে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের যুগ্ম সচিব পর্যায়ের আধিকারিকরা উপস্থিত ছিলেন। তাঁরাই বৈঠকে রাজ্যের বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার মিশনের প্রশংসা করেন বলে নবান্ন সূত্রে খবর। আজ মুখ্যসচিব মূলত জনস্বাস্থ্য কারিগরি দফতরের আধিকারিকদের পাশাপাশি বিভিন্ন জেলার জেলা শাসকদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক করেন। নবান্ন সূত্রে খবর কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের তরফে এই প্রকল্পে রাজ্যকে ১০০০ কোটি টাকা দেওয়া হয়েছে বলে জানান হয়েছে। উল্লেখ্য এই প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে রাজ্য এবং কেন্দ্র উভয়েই ৫০ শতাংশ করে টাকা দেবে- এই শর্তেই এই প্রকল্প চলছে সারা দেশ জুড়ে। এরপরই কেন্দ্রের জলসম্পদ মন্ত্রকের তরফে এই প্রকল্পের জন্য রাজ্য ও কেন্দ্র উভয়ের খাতেই টাকা বাড়ান নিয়েও আলোচনা হয়।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...