Tuesday, April 7, 2026

লালফৌজের আগ্রাসন? চিন সীমান্তের কাছে নিখোঁজ অরুণাচলের প্রথম এভারেস্ট জয়ী

Date:

Share post:

চিন(China) সীমান্তবর্তী অরুণাচলপ্রদেশ(Arunachal Pradesh) থেকে নিখোঁজ হলেন অরুণাচলের প্রথম এভারেস্ট জয়ী পর্বাতোরহী তাপি এমরা(Tapi Emra)। একইসঙ্গে নিখোঁজ হয়েছেন তাঁর সঙ্গী নিকু দাওয়ে। অরুণাচলের ইস্ট কামেং জেলায় একটি পর্বতারোহণ অভিযানে গিয়েছিলেন তাপি সেখান থেকেই নিখোঁজ হন তিনি। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অনুমান করা হচ্ছে এই ঘটনায় চিনের হাত রয়েছে।

জানা গিয়েছে, হিমালয়ের পূর্বে অবস্থিত তুষারাবৃত ‘মাউন্ট কায়ারিসাতাম’-এর পথে পাড়ি দিয়েছিলেন তাপি এমরা ও নিকু দাও। সেখান থেকে অরুণাচলের মাউন্ট ‘খায়ারো সাতাম’ জয়ের উদ্দেশ্যে অভিযান চালানোর পরিকল্পনা ছিল তাঁদের। ৬ হাজার ৯০০ মিটার উঁচু ওই শৃঙ্গ অত্যন্ত বিপজ্জনক। ফলে দুর্ঘটনাপ্রবন এই এলাকায় ওই দুই পর্বাতরোহী কোনও বিপদে পড়েছেন, নাকি এর পিছনে প্রতিবেশী দেশের হাত রয়েছে সেটাই ভাবাচ্ছে অনুসন্ধানকারীদের। ইতিমধ্যেই তাঁদের উদ্ধারের জন্য হেলিকপ্টার নিয়ে তল্লাশি অভিযান শুরু করেছে সেনাবাহিনী।

এদিকে আরও একটি বিষয় ভাবাচ্ছে বিশেষজ্ঞদের। কারণ, অরুণাচল প্রদেশকে তিব্বতের (Tibet) অংশ বলে দীর্ঘদিন ধরে দাবি করছে চিন। অরুণাচলের ইস্ট কামেং জেলায় বেশ কয়েকবার অনুপ্রবেশের চেষ্টা করেছে লালফৌজ। এহেন পরিস্থিতিতে আশঙ্কা, এভারেস্টজয়ী তাপি এমরার নিখোঁজ হওয়ার নেপথ্যে চিনের হাত থাকতে পারে। প্রশ্ন উঠছে, দিশা ভুল করে ওই পর্বতারোহীও তাঁর সঙ্গী কি প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে গিয়েছিলেন? তবে কি তাঁরা বন্দি?

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...