Tuesday, April 7, 2026

Bangladesh: শুরু হতে চলেছে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে পণ্য পরিবহণের দ্বিতীয় ‘ট্রায়াল রান’

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে (North Eastern States) পণ্য সরবরাহ করতে দুই দেশের মধ্যে চুক্তি হয়েছিল আগেই। প্রথম ট্রায়াল রান (Trial Run)হয় আজ থেকে ২ বছর আগে, ২০২০ সালের জুলাই মাসে। এবার সেপ্টেম্বরের প্রথম দিন থেকে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে পণ্য পরিবহণের দ্বিতীয় ট্রায়াল রান পরীক্ষামূলক শুরু হতে চলেছে। চট্টগ্রাম (Chittagong port) ও মোংলা বন্দর ব্যবহার করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য সরবরাহ করতে দুই দেশের মধ্যে ২০১৮ সালের অক্টোবরে একটি চুক্তি স্বাক্ষর করা হয়। বন্দর ও সংশ্লিষ্ট শিপিং এজেন্ট সূত্রে জানা যায় এবার সেই ট্রানজিটের আওতায় চট্টগ্রাম বন্দর ব্যবহার করে আগামী ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার কলকাতা (Kolkata)থেকে কনটেইনার জাহাজে তোলা হবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, ট্রানজিটের আওতায় দ্বিতীয় ট্রায়াল রান মঙ্গলবার হওয়ার কথা ছিল। কিন্তু তা কয়েক দিন পিছিয়েছে। আগামী ১ সেপ্টেম্বর কলকাতা থেকে শিপমেন্ট হবে। এক সপ্তাহের মধ্যে চট্টগ্রাম বন্দরে গিয়ে পৌঁছবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রানজিটের আওতায় ট্রায়াল রানের পণ্য এলে তা খালাস করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে তাদের। ট্রানজিটের চুক্তির পর প্রথমধাপে কলকাতা বন্দর থেকে পণ্যবাহী জাহাজ ‘এমভি সেঁজুতি’ চারটি কনটেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। দুটি কনটেইনারে ছিল টিএমটি স্টিল বার, যা পরে স্থলপথে ভারতের ত্রিপুরায় যায়। বাকি দুই কনটেইনারে ছিল ডাল, যা ভারতের আসামে নেওয়া হয়েছিল। এরপর গত দুই বছরে আর কোনো ট্রায়াল রান হয়নি। সম্প্রতি আরও ট্রায়াল রানে সন্মত হয় দুই দেশ। এবার ম্যাঙ্গো শিপিং লাইনের এমভি ‘ট্রান্স সমুদ্রা’নামের জাহাজে করে কনটেইনার চট্টগ্রাম বন্দরে যাবে কলকাতার শ্যামাপ্রসাদ বন্দর থেকে। একইভাবে চট্টগ্রাম বন্দর থেকেও একটি চালান কলকাতায় আসার কথা রয়েছে। তবে চট্টগ্রাম বন্দর থেকে কলকাতায় ট্রায়াল রানের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয় নি বলেই জানা যাচ্ছে।

Related articles

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...