Wednesday, June 24, 2026

ফের ১৪ দিনের জেল হেফাজত পার্থ-অর্পিতার

Date:

Share post:

হাজার চেষ্টা করেও শেষরক্ষা হল না। বুধবারও মিলল না জামিন।আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ফের জেল হেফাজত হল পার্থ চট্টোপাধ্যায়ের। আপাতত প্রেসিডেন্সি জেলেই থাকছেন তিনি। পাশাপাশি জেল হেফাজত হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়েরও।

বুধবার আদালতে ফের পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে তাঁর আইনজীবী জামিনের আবেদন জানালেও অর্পিতা মুখোপাধ্যায়ের হয়ে কেউ জামিনের আবেদন জানাননি। এদিন ভার্চুয়ালি পার্থ ও অর্পিতাকে শুনানিতে পেশ করা হয়। মূলত নিরাপত্তাজনিত সমস্যার কথা মাথায় রেখে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয় আদালত। তবে আইনজীবীর মাধ্যমে পার্থ জানিয়ে দেন সশরীরে আদালতে হাজিরা দিতে চান তিনি। এটা তাঁর মৌলিক অধিকার। পার্থর আইনজীবী এও জানান, ১৪ দিন হেফাজতে থেকে সবরকম সহযোগিতা করেছেন পার্থ চট্টোপাধ্যায়।

এদিন পার্থর আইনজীবী আদালতে দাবি করেন, ”যে কোনও শর্তে তাঁকে মুক্তি দেওয়া হোক। এমনকী প্রয়োজন হলে বাড়িতে পুলিশি প্রহরায় থাকতেও তিনি রাজি।” তাঁর একাধিক শারীরিক সমস্যা রয়েছে।আদালতে পার্থের আবেদন, ‘‘আমি যে কোনও মূল্যে জামিন চাইছি। সব শর্ত মানতে রাজি।’’ পার্থ আরও বলেন, ‘‘আমি অসুস্থ। আমি কোনও প্রভাবশালীও নই। কোনও পদ নেই আমার। দরকারে বাড়িতে নজরবন্দি করে রাখুন। পুলিশের ২৪ ঘণ্টার নজরদারিতে থাকতে রাজি।’’ পার্থের আর্জি, তাঁর চিকিৎসার প্রয়োজন রয়েছে। বাড়িতে থাকলে তবে সেই চিকিৎসা চলতে পারে।এরপরও জামিনের আবেদন বাতিল করে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।

 

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...