Saturday, June 27, 2026

ইতালিতে প্রয়াত সোনিয়া গান্ধীর মা পাওলা মাইনো, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

Date:

Share post:

মাতৃহারা হলেন কংগ্রেসের (Congress) অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী(Sonia Gandhi)। গত ২৭ অগাস্ট ইতালিতে প্রয়াত হয়েছেন সোনিয়ার মা পাওলা মাইনো(Paola Maino)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। বুধবার এই তথ্য প্রকাশ্যে এনে শোকজ্ঞাপন করা হয়েছে কংগ্রেসের(Congress) তরফ থেকে। সোনিয়ার মায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুধবার কংগ্রেস নেতা জয়রাম রমেশ এবিষয়ে টুইট করে জানিয়েছেন, “শ্রীমতি সোনিয়া গান্ধীর মা পাওলা মাইনোর মৃত্যু হয়েছে। গত ২৭ আগস্ট ইটালিতে তাঁর বাসভবনেই দেহাবসান হয়েছে। গতকাল তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।” কংগ্রেসের তরফে বলা হয়েছে, “সভাপতি সোনিয়া গান্ধীর মা (Sonia Gandhi Mother) পাওলা মাইনোর মৃত্যুতে কংগ্রেস পরিবার গভীর শোক প্রকাশ করছে। তাঁর আত্মার শান্তি কামনা করি। শোকস্তব্ধ পরিবারের পাশে রয়েছে কংগ্রেস।” পাশাপাশি সোনিয়ার মায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, সোনিয়া গান্ধীর মা মিসেস পাওলা মাইনোর মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা। ওনার আত্মা শান্তিতে থাকুক। এই শোকের মুহূর্তে তাঁর পরিবারের সঙ্গে আমিও সমব্যাথী।”

উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরে শারীরিকভাবে অসুস্থ কংগ্রেস নেত্রি সোনিয়া গান্ধী। দফায় দফায় করোনা আক্রান্ত হয়েছেন তিনি। সেরে উঠলেও তাঁর সরিরে দেখা গিয়েছে নানাবিধ সমস্যা। এই পরিস্থিতিতে মাকে চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যান তাঁর দুই সন্তান রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। এখন বিদেশেই রয়েছেন তাঁরা। এরই মাঝে আঘাত নেমে এল গান্ধী পরিবারে মাতৃহারা হলেন সোনিয়া।

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...