Saturday, June 27, 2026

নিরাপত্তা বাড়ল পানিহাটির নিহত প্রাক্তন কাউন্সিলরের স্ত্রী মীনাক্ষী দত্তর

Date:

Share post:

পানিহাটির নিহত প্রাক্তন কাউন্সিলর অনুপম দত্তের স্ত্রী বর্তমান কাউন্সিলর মীনাক্ষী দত্ত নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছিলেন। দাবি জানানোর চব্বিশ ঘণ্টা পর বুধবারই তাঁর নিরাপত্তার জন্য আরও একজন পুলিশকর্মী নিয়োগ করার কথা জানানো হল বারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে। একইসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়াত কাউন্সিলরের স্ত্রী হেল্পলাইন নম্বরে ফোন করেন বলেও জানা গিয়েছে।বুধবার পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেছেন তিনি। পুলিশের তরফে তাঁর নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

পানিহাটি আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপম দত্তের মৃত্যু হয় মাস কয়েক আগে। সম্প্রতি সেই খুনের মামলায় জামিন পান বাপি পণ্ডিত। এরপর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি স্ত্রী মীনাক্ষী। সে ব্যাপারে এ দিন তিনি কথা বলেছেন পুলিশ কমিশনারের সঙ্গে। পাশাপাশি জামিনের বিরোধিতা করা প্রসঙ্গেও কমিশনারের সঙ্গে কথা বলেছেন তিনি। তাঁর দাবি, স্বামীর হত্যার বিচার চান তিনি। জামিনের বিরোধিতা করে তিনি সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাবছেন কি না, সেই প্রশ্নের উত্তরে মীনাক্ষী জানান, কমিশনার যে ভাবে বলবেন, সে ভাবেই তাঁরা এগোবেন।

গত সোমবার বাপি জামিন পাওয়ার পর রাতে আগরপাড়া, তেঁতুলতলা জুড়ে বিটি রোড অবরোধ করেন এলাকার বাসিন্দারা। অভিযুক্তের জামিনে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। অনুপম দত্তের বৃদ্ধা মাও এই খবর পেয়ে শয্যাশায়ী হয়ে পড়েন।এ দিন বারাকপুরের পুলিশ কমিশনার জানান, মীনাক্ষী দত্তের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। প্রয়োজনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন তিনি।

Related articles

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...