Tuesday, April 7, 2026

ডবল ইঞ্জিনের মুকুটে নয়া পালক, নারী নির্যাতনে শীর্ষে উত্তরপ্রদেশ

Date:

Share post:

ভোটের আগে ডবল ইঞ্জিনের ঢাক পেটান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। অথচ বাস্তব ডবল ইঞ্জিনের ভয়াবহ ছবিটা প্রকাশ্যে চলে এল ফের একবার। খুন ও নারী নির্যাতনে দেশের মধ্যে শীর্ষে যোগীর রাজ্য উত্তরপ্রদেশ(Uttarpradesh)। তবে পিছিয়ে নেই বাকি ডবল ইঞ্জিনের রাজ্যগুলি। মহিলাদের উপর অত্যাচার বৃদ্ধির হারে শীর্ষে অসম। প্রবীণ নাগরিকদের জন্য সব থেকে বিপজ্জনক রাজ্য মধ্যপ্রদেশ(Madhypradesh)। এমনই রিপোর্ট প্রকাশ্যে এনেছে খোদ কেন্দ্রীয় সরকার(Central Govt)।

সদ্য প্রকাশিত হয়েছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো তথা এনসিআরবি-র রিপোর্ট । যেখানে দেখা যাচ্ছে, ২০২১ সালে দেশে মোট ২৯,২৭২টি খুনের মামলা দায়ের হয়েছে। যার মধ্যে উত্তরপ্রদেশেই দায়ের হয়েছে ৩,৭১৭টি। দ্বিতীয় ও তৃতীয় স্থানে বিহার (২,৭৯৯) ও মহারাষ্ট্র (২,৩৩০)। গত এক বছরে দেশে বেড়েছে মহিলাদের উপর অত্যাচার বৃদ্ধির হার। গত বছর প্রতি এক লক্ষ জনসংখ্যার নিরিখে যা ছিল ৫৬.৫, ২০২১ সালে তা বেড়ে হয়েছে ৬৪.৫। অসমের ক্ষেত্রে যা ১৬৮.৩। গত এক বছরে দেশজুড়ে যত ধর্ষণের মামলা দায়ের হয়েছে, তার মধ্যে প্রথম তিনে দু’টিই ছুটছে ডাবল ইঞ্জিনে। তালিকার শীর্ষে কংগ্রেস শাসিত রাজস্থান (৬,৩৩৭) থাকলেও পরের দু’টি স্থানে মধ্যপ্রদেশ (২,৯৪৭) ও উত্তরপ্রদেশ (২,৮৪৫)।

শুধু তাই নয়, প্রবীণ নাগরিকদের জন্য অসুরক্ষিত রাজ্যগুলির মধ্যেও শীর্ষে সেই ডবল ইঞ্জিন। মধ্যপ্রদেশে বসবাসকারী প্রতি এক লক্ষ ষাটোর্ধ্বের বিরুদ্ধে অপরাধের হার ৯২.৩। যা জাতীয় হার (২৫.১)-এর প্রায় চার গুণ। দ্বিতীয় স্থানে কংগ্রেস শাসিত ছত্তিশগড় (৭০)। তৃতীয় স্থানে ফের ডবল ইঞ্জিনের হিমাচল প্রদেশ (৫৯.৬)। এর পাশাপাশি বাজেট অধিবেশনে কেন্দ্র স্বীকার করে নিয়েছিল ২০১৮ থেকে ২০২০ পর্যন্ত নারী ও শিশুদের উপর অত্যাচারের শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ। সবমিলিয়ে ডবল ইঞ্জিনের বেহাল অবস্থা ফের একবার প্রকাশ্যে চলে এল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্টে।

Related articles

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...

ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে বিসিবিতে বড়সড় পালাবদল, বড় দায়িত্বে তামিম

নির্বাচনের পরই বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করেই বড় পালাবদল। পুরনো বোর্ড ভেঙে দিয়ে এবার দেশের ক্রিকেটের হাল ধরলেন প্রাক্তন...