Wednesday, June 24, 2026

বঙ্গ বিজেপির সংগঠনে ডানা ছাঁটা হল অমিতাভ চক্রবর্তীর

Date:

Share post:

বৈদিক ভিলেজে (Vedic Village) এলাহী আয়োজনের মধ্যে দিয়ে বঙ্গ বিজেপির (Bengal BJP) তিনদিনব্যাপী প্রশিক্ষণ শিবির শেষে হওয়ার পরেই রাজ্য সংগঠনে বেশকিছু পরিবর্তন হয়েছে। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর (Amitava Chakraborty) উপর আর ভরসা রাখতে পারছে না কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্য বিজেপির মোট ৩৯টি সাংগঠনিক জেলার মধ্যে ১৮ টি সাংগঠনিক জেলার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে অমিতাভকে। তাঁর পরিবর্তে দায়িত্ব দেওয়া হল বিজেপির যুগ্ম সাধারণ সম্পাদক সতীশ ধনদকে (Satish Dhanad)।

বিজেপির (BJP) সাধারণ সম্পাদক (সংগঠন) পদটি সাধারণত আরএসএসের(RSS) কোটা থেকে হওয়ার রীতি আছে। যে কোনও প্রদেশের রাজ্য সভাপতির পরই সংগঠনে সবথেকে বেশি ক্ষমতা থাকে সাধারণ সম্পাদকের। বঙ্গ বিজেপিতে সেই পদেই রয়েছেন অমিতাভ চক্রবর্তী। তবে, কিছুদিন আগে উত্তর প্রদেশ থেকে সতীশ ধনদকে আনা হয়েছে বাংলায়। তাঁকেই দায়িত্ব দেওয়া হয়েছে অমিতাভ চক্রবর্তীর ডানা ছেঁটে।

অমিতাভর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দলের অন্দরেই অভিযোগ আসছে। শুধু অদক্ষ সংগঠকই নয়, অভিতাভর বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ রয়েছে। যা নিয়ে বিভিন্ন সময়ে প্রকাশ্যে মুখ খুলেছেন দলের নেতা-নেত্রীরা। অনেকেই অভিতাভর বিরুদ্ধে দল ছেড়েছেন, অনেকে বসে গিয়েছেন। এবার সেই অমিতাভ চক্রবর্তীর উপর কোপ পড়ল।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...