Friday, April 3, 2026

জটিলতা কাটিয়ে পুরনো কমিটির হাতেই শতবর্ষ প্রাচীন ঐতিহ্যবাহী বাগবাজার সার্বজনীনের পুজো

Date:

Share post:

সাময়িক জটিলতা কাটিয়ে আপাতত স্বস্তি। অবশেষে পুজোর কাজ শুরু হল বাগবাজার সর্বজনীনে। শতবর্ষ প্রাচীন ঐতিহ্যবাহী পুজোর প্রতিমার কাঠামোয় পড়ল হাত। রীতিনীতি মেনেই বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব ও প্রদর্শনী এ বছরেও হবে বলে জানালেন উদ্যোক্তারা। শতবর্ষ প্রাচীন বাগবাজার সর্বজনীন দুর্গোৎসবের এবছর ১০৪ বছরে পা রাখবে।

আরও পড়ুন:Bagbazar Sarbojonin: শতবর্ষ প্রাচীন বাগবাজার সর্বজনীনের পুজো নিয়ে অনিশ্চয়তা!

৩ বছর অডিট নেই। নতুন কমিটি গঠনের দিন ব্যাপক অশান্তি। তাহলে কি বন্ধ হয়ে যাবে বাগবাজারের পুজো? এমনও হাজারো প্রশ্নের মাঝে পুজো উদ্যোক্তাদের দুটি গোষ্ঠী
সিদ্ধান্ত নেয়, একটি অস্থায়ী কমিটি গঠন করে পুজো পরিচালনার। যেহেতু এখন আর নতুন কমিটি তৈরির সময় নেই, তাই আর্থিক বিষয়টি পুরনো কমিটি বহাল রেখে পুজোর সিদ্ধান্ত বাগবাজার সার্বজনীনের। তবে বিতর্ক এড়াতে এই কমিটিতে বিরোধী প্যানেলের কয়েকজন প্রতিনিধিকেও রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। আজ, বৃহস্পতিবার ইউনেস্কোকে ধন্যবাদ জ্ঞাপনের মিছিল শেষ হওয়ার পর বৈঠকে বসতে চলছেন পুজো কমিটির সদস্যরা। ওই বৈঠকে খুঁটিপুজোর দিনক্ষণ-সহ পুজো সংক্রান্ত আরও নানা বড় সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা।

উল্লেখ্য, দীর্ঘ ১২ বছর পর কমিটির নির্বাচন ছিল গত রবিবার৷ সেই নির্বাচন ঘিরেই শুরু হয় বিতর্ক। ছড়িয়ে পড়ে অশান্তি। এর আগে ১৯৯৬ ২০০৪ ,২০০৬ এবং ২০১০ সালে নির্বাচন প্রক্রিয়া হয়। ২০১০ সালের পর ২০২২ সালে পুনরায় নির্বাচন প্রক্রিয়া হয়। জেনারেল কাউন্সিল মেম্বারের ৮৬ জন প্রতিনিধির মধ্যে রবিবার ভোট দিতে এসেছিলেন ৭৩ জন। ভোট প্রক্রিয়ার পর গণনার সময় ঘটে বিভ্রান্তি। তাই আপাতত ভোট প্রক্রিয়া স্থগিত রেখে পুজোতেই মন দিতে চান উদ্যোক্তারা।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...