Wednesday, June 24, 2026

Bagbazar Sarbojonin: শতবর্ষ প্রাচীন বাগবাজার সর্বজনীনের পুজো নিয়ে অনিশ্চয়তা!

Date:

Share post:

পুজো (durga puja) আসতে আর মাসখানেক মতো বাকি। পটুয়াপাড়া থেকে বারোয়ারি ক্লাব সর্বত্রই ব্যস্ততা চোখে পড়ার মতো। ইউনেস্কোর (UNESCO) সম্মান পাবার পর এবছরের দুর্গাপুজো (Durga Puja) ঘিরে আলাদা রকমের উন্মাদনা রয়েছে। কিন্তু উত্তর কলকাতার ঐতিহ্যবাহী বাগবাজার সর্বজনীনের (Bagbazar Sarbojonin) মাঠে এইসবের চিহ্নমাত্র নেই। শতবর্ষ প্রাচীন এই দুর্গাপুজো এবার কি আদৌ হবে বাগবাজারের মাঠে?

উত্তর কলকাতার (North Kolkata) সাবেকি পুজো মানেই বাগবাজার সর্বজনীনের কথাই সবার আগে মনে পড়ে। এই বছর অর্থাৎ ২০২২ সালে এই পুজো ১০৪ বছরে পদার্পণ করতে চলেছে। কিন্তু দেবীপক্ষ শুরু হওয়ার আগেই পুজো নিয়ে তৈরি হয়েছে জটিলতা। কারণ কমিটি গঠন নিয়ে ভোটাভুটিতে অশান্তি। পুজো কমিটি সূত্রে জানা যায় স্বাধীনতার পূর্ববর্তী সময় ১৯৩২ সালে সোসাইটি অ্যাক্ট অনুযায়ী নথিভুক্ত করা হয়েছিল এই পুজো। ১৯৯৬, ২০০৪, ২০০৬, ২০১০ সালে নির্বাচন হয়েছিল। প্রায় একযুগ পর ২৮ অগাস্ট রবিবার বাগবাজার সর্বজনীনের পূজো কমিটির নির্বাচন হয়। আর সেখানে চূড়ান্ত অশান্তির জেরে অনিশ্চয়তার মুখে ঐতিহ্যবাহী পুজো। এই নির্বাচনের সাধারণ সম্পাদক পদপ্রার্থী পার্থ রায় বলছেন তিনি তাঁর বিপরীতে দাঁড়ানো ব্যক্তির থেকে এগিয়েছিলেন । কিন্তু বহিরাগতরা অশান্তি করে বিশৃঙ্খলা তৈরি করেছে। বিরোধী পদপ্রার্থী গৌতম নিয়োগী বলছেন নির্বাচনে তিনিই এগিয়েছিলেন। এই দ্বন্দ্বের জেরে প্রশ্নের মুখে শতাব্দী প্রাচীন বাগবাজার সর্বজনীনের পুজো।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...