Wednesday, June 24, 2026

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বিশিষ্ট অর্থনীতিবিদ অভিজিৎ সেন

Date:

Share post:

প্রয়াত বিশিষ্ট অর্থনীতিবিদ (Economist) অভিজিৎ সেন (Abhijit Sen)। সোমবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে (Heart Attack) মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৭২ বছর। বিশিষ্ট অর্থনীতিবিদের ভাই চিকিৎসক প্রণব সেন (Pranab Sen) জানান, রাত ১১ টা নাগাদ তাঁর দাদা হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি।

অভিজিৎ সেন ইউপিএ আমলে (UPA) ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্ল্যানিং কমিটির (Planning Committee) প্রাক্তন সদস্য ছিলেন। শুধু তাই নয়, দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে (JNU) দীর্ঘদিন অধ্যাপনা (Professor) করেছেন তিনি। পাশাপাশি, কমিশন অফ এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইসেসের (Commission of Agricultural Cost and Prices) একটি গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব তিনি সামলেছেন। ১৯৮৫ সালে জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে সাসেক্স (Sussex0, অক্সফোর্ড (Oxford), কেমব্রিজের (Cambridge) মতো বিশ্ববিদ্যালয়েও তিনি দক্ষতার সঙ্গে অধ্যাপনা করেছেন। দেশের গ্রামীণ অর্থনীতি (Rural Economy) নিয়ে তাঁর গবেষণা (Research) উল্লেখযোগ্য ছিল। দীর্ঘ ৪ দশকেরও বেশি সময় ধরে তিনি অর্থনীতির সঙ্গে জড়িত। ২০১০ সালে তাঁকে পদ্ম ভূষণ (Padma Bhushan) সম্মানে ভূষিত করা হয়।

১৯৫০ সালের ১৮ নভেম্বর জামশেদপুরে জন্মগ্রহণ করেন তিনি। দিল্লির সর্দার প্যাটেল বিশ্ববিদ্যালয়ে (Sardar Patel University) লেখাপড়া করেন তিনি। এরপর দিল্লির স্টিফেন কলেজে (Stephen College) পদার্থবিদ্যা (Physics) নিয়ে স্নাতক হন। পরে অর্থনীতি নিয়ে লেখাপড়া করেন এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি (PHD) ডিগ্রি পান।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...