Saturday, June 27, 2026

বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে কোনও কর্মী নেই! কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট নয়া পর্যবেক্ষকের

Date:

Share post:

বঙ্গ বিজেপিতে প্রচুর নেতা। তাঁদের মধ্যে সিংহভাগ আবার স্বঘোষিত নেতা। এইসব নেতাদের সঙ্গে মাটির কোনও যোগাযোগ নেই। তাই এঁদের সঙ্গে কোনও কর্মীও নেই! জানা গিয়েছে, কেন্দ্রীয় নেতৃত্বকে এমনই বিস্ফোরক রিপোর্ট দিতে চলেছেন রাজ্য বিজেপির নয়া পর্যবেক্ষক সুনীল বনসল।

আরও পড়ুন:Gujrat: উৎসবের মরসুমে মাংস খাওয়া বন্ধ! আদালতের নির্দেশে তোলপাড় রাজ্য

সুপার ফ্লপ কৈলাস বিজয়বর্গীয় একুশের বিধানসভা ভোটে গো-হারের পর থেকেই বাংলা থেকে “নিরুদ্দেশ”। অবশেষে তাঁকে ছেঁটে গত ১০ আগস্ট বনসলকে বাংলার দায়িত্ব দিয়েছেন নরেন্দ্র মোদি-অমিত শাহরা। তারপরই বঙ্গ বিজেপির প্রশিক্ষণ শিবির। যেখানে “প্রকৃত নেতা” হওয়ার প্রাথমিক শর্ত বোঝাতে রাজ্য বিজেপি নেতৃত্বকে চরম পাঠ পড়ালেন সুনীল বনসল। রাজ্য নেতাদের মুখের উপর জানিয়ে দিলেন, নিজেকে নেতা ভাবলেই নেতা হওয়া যায় না। কর্মীরাই নেতা তৈরি করেন। নেতা তিনিই, যাঁর সঙ্গে অন্তত ১০ জন কর্মী থাকবেন।

বিজেপির একটি সূত্রের দাবি, দায়িত্ব পাওয়ার পর গত ২০ দিনে নিজস্ব সোর্স কাজে লাগিয়ে বাংলায় গেরুয়া শিবিরের প্রথম সারির নেতা-নেত্রীদের সম্পর্কে একটি প্রাথমিক রিপোর্ট তৈরি করেছেন বনসল। যেখান থেকে বাতেলাবাজ নেতাদের একটি লিস্ট বানিয়েছেন। সেই তালিকা কেন্দ্রীয় নেতৃত্বকে দেবেন বনসল। একইসঙ্গে দিল্লিতে ফিরে বনসল রাজ্য সংগঠনের কঙ্কালসার চেহারা তুলে ধরেও একটি পৃথক রিপোর্ট জমা দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কাছে। পাশাপাশি, অমিত শাহের সঙ্গেও দেখা করতে তিনি বাংলার সংগঠন ও নেতৃদের সম্পর্কে রিপোর্ট তুলে ধরবেন।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...