Friday, June 26, 2026

বউবাজারের মেট্রো দুর্ঘটনার তৃতীয় বছরে মোমবাতি মিছিল স্বজনহারাদের

Date:

Share post:

দেখতে দেখতে কেটে গেছে তিনটে বছর, তবু আজও বউবাজারের (Bowbazar)  বাসিন্দাদের মনে টাটকা হয়ে রয়েছে মেট্রোর কাজের দুর্ঘটনার (accident) স্মৃতি। এবার রাস্তায় নেমে মোমবাতি মিছিল করে এক নির্বাক প্রতিবাদ। যাঁরা চলে গেছেন তাঁদের আর ফেরানো সম্ভব নয়। কিন্তু ফিরে পাওয়া যাবে কি নিজেদের ভিটে মাটি? দুর্গাপিটুরি লেনের (Durga Pituri Lane) বাসিন্দাদের প্রশ্ন কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের (Kolkata Metro Rail Corporation) দিকে।

২০১৯-এর ৩১ অগাস্টের পর, ২০২২ মাসের ১১ মে মেট্রোর কাজের জন্য চুরমার হয়ে যায় বউবাজারের দুর্গাপিটুরি লেনের বাসিন্দাদের বাড়ি। এক মুহূর্তে আচমকা মাথার ছাদ সরে যায়। ধাক্কা লাগে রুজিরুটিতে। নিশ্চিন্ত আশ্রয় ছেড়ে চলে যেতে হয় অন্যত্র। অনিশ্চয়তার জীবন শুরু হয়ে যায় সেই থেকেই। তিন বছর আগের স্মৃতিকে স্মরণ করেই ২০২২ সালের ওই একই দিন অর্থাৎ  ৩১ অগাস্ট দুর্গাপিটুরি লেন, বি বি গাঙ্গুলি স্ট্রিট (B B Ganguly Street Crossing) ক্রসিংয়ে এক মোমবাতি মিছিলের (Candel Walk)  আয়োজন করলেন বাস্তুহারা অসহায় বাসিন্দারা। নির্বাক মিছিলেও মোমবাতির আলোয় জ্বলজ্বল করছিল স্লোগান-“ঘর হারাবার তৃতীয় বছর! মেট্রো রেল কর্তৃপক্ষ, আমাদের আগের বাড়ি ফিরিয়ে দাও।” এদিন ট্রাম লাইনের উপর দিয়ে হেঁটে যান ছোট ছোট শিশু থেকে বয়স্ক মানুষেরাও। এলাকার কাউন্সিলর বিশ্বরূপ দে (Biswarup Dey) বলেন মেট্রো কর্তৃপক্ষ যদি দ্রুততার সঙ্গে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ না করে তাহলে আরও বৃহত্তর পদক্ষেপ করার চিন্তাভাবনা চলছে। উল্লেখ্য বউবাজারের মেট্রোর কাজের সময় যে দুর্ঘটনা ঘটেছিল। তাতে বহু ক্ষতির সম্মুখীন হয়েছিলেন একাধিক ব্যবসায়ী। প্রথম পর্যায়ে ১৪ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর হাতে আর্থিক সাহায্য তুলে দেয় কলকাতা মেট্রো রেল কর্পোরেশন (KMRCL)। ধর্মতলার অফিসে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন চৌরঙ্গীর তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় (Nayna Bandopadhyay)। তিনি বলেন, “বিশাল ক্ষতি হয়েছে, ভরসার জায়গা, কিছুটা টাকা পেল।” কলকাতা মেট্রো রেল কর্পোরেশন সূত্রে খবর মাটির পরিস্থিতি খতিয়ে দেখে ও সংশ্লিষ্ট কমিটির সবুজ সঙ্কেত পেলে বেশি ক্ষতিগ্রস্থ বাড়িগুলি ভেঙে নতুন করে তৈরি করে দেওয়া হবে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...