Thursday, June 4, 2026

আজ পুজোর মহামিছিল: প্রস্তুতি চূড়ান্ত, একনজরে যাত্রাপথ

Date:

Share post:

ইউনেস্কো (UNESCO) বাংলার দুর্গাপুজোকে হেরিটেজের মর্যাদা দিয়েছে। সেই স্বীকৃতিকে ধন্যবাদ জানাতে পয়লা সেপ্টেম্বর শহরজুড়ে হবে মহামিছিল। বর্ণাঢ্য মিছিলে পা মেলাতে সবাইকে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। মহামিছিলে পা মেলাবেন স্বয়ং মুখ্যমন্ত্রী। থাকবেন ইউনেস্কোর প্রতিনিধিরা, কলকাতার সমস্ত দুর্গাপুজো কমিটির প্রতিনিধিরা, থিমশিল্পী, প্রতিমা শিল্পী, আবহশিল্পী, পড়ুয়া এবং সাংস্কৃতিক কর্মীরা। দুপুর ২টো থেকে বিকাল ৫টা পর্যন্ত মিছিল ও অনুষ্ঠানের সময় ধরা হয়েছে।

আরও পড়ুন:ইউনেস্কোকে সম্বর্ধনা, অনুদান বৃদ্ধি, বিদ্যুৎ বিলে ছাড়সহ এবারের পুজোয় একরাশ ঘোষণা মমতার

মিছিলের পথ 

  • দুপুর ২ টোয় জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে থেকে শুরু হবে মহামিছিল।
  • শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী।
  • রানি রাসমণি রোড হয়ে মহামিছিল শেষ হবে রেড রোডে।
  • জোড়াসাঁকো থেকে রেড রোড প্রায় সাড়ে ৪ কিলোমিটার রাস্তা।
  • দুর্গাপুজেোর আবহে সাজানো হচ্ছে রেড রোডকে।
  • জোড়াসাঁকো থেকে রেড রোড রাস্তার দুধার সাজিয়ে তোলা হচ্ছে।
  • যাত্রাপথের দুই ধারে বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থা

মহামিছিলের আয়োজনে লালবাজারে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়।

  •       পুলিশি ব্যবস্থাকে ৩টি স্তরে ভাগ করা হয়েছে –  জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, সেন্ট্রাল অ্যাভিনিউ এবং             রেড রোড। সামগ্রিক দায়িত্বে থাকবেন স্পেশাল সিপি দময়ন্তী সেন।
  •         ৬ জন যুগ্ম কমিশনার পদমর্যাদার পুলিশ অফিসার ওই ৩টি জোনের দায়িত্বে থাকবেন।
  •         প্রতিটি জোনে ১ হাজার করে মোট ৩ হাজার পুলিসকর্মী থাকবেন।
  •        রাস্তায় থাকবেন ২২ জন DC এবং ৪০ জন AC।
  •       ডোরিনা ক্রসিং এবং গিরীশ পার্কে থাকবে ৫০টি পুলিস পিকেট।
  •       মিছিলে থাকবে কলকাতা পুলিশের মহিলা বাহিনী ‘উইনার্স’কে।
  •       থাকবে কুইক রেসপন্স টিম।

মুখ্যমন্ত্রী আগেই জানিয়ে দিয়েছেন যানজট ঠেকাতে বৃহস্পতি সরকারি স্কুল, কলেজ, অফিস বেলা ১টা তেই ছুটি হয়ে যাবে। বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুলিশও। ২১টি গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল পুরোপুরি নিয়ন্ত্রণ করা হচ্ছে। শুধু যান চলাচলই নয়, পার্কিং পর্যন্ত বন্ধ করা হচ্ছে। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের রাস্তার হাওড়াগামী দিক খোলা থাকবে। আচার্য প্রফুল্লচন্দ্র রায় রোড ও আচার্য জগদীশচন্দ্র বসু রোডের একাংশ খোলা থাকবে, যাতে শিয়ালদহগামী গাড়ি চলাচল করে। দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সেন্ট্রাল অ্যাভিনিউতে যান চলাচল বন্ধ থাকবে।

রেড রোডে ইউনেস্কোর প্রতিনিধিদের সম্মানিত করবে রাজ্য সরকার। হবে সেই সাংস্কৃতিক অনুষ্ঠান। তৈরি হয়েছে বিশাল মঞ্চ। রেড রোডের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন অভিনেত্রী শুভশ্রী। থাকবেন লোকশিল্পীরাও। পুজো উপলক্ষ্যে এক ঐতিহাসিক বর্ণাঢ্য মহামিছিলের সাক্ষী হতে চলেছে কলকাতা।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...