Saturday, April 4, 2026

গর্ভবতী ভারতীয় পর্যটকের মৃত্যু, পদত্যাগ করলেন পর্তুগালের স্বাস্থ্যমন্ত্রী

Date:

Share post:

চিকিৎসায় গাফিলতির জেরে এক গর্ভবতী ভারতীয় পর্যটকের মৃত্যুর ঘটনায় পদত্যাগ করলেন পর্তুগালের স্বাস্থ্যমন্ত্রী মার্তা তেমিদো-কে (Marta Temido)। সংবাদমাধ্যম সূত্রের খবর, গর্ভবতী ওই মহিলাকে সেদেশের প্রসূতি বিভাগে তাঁকে ভর্তি নিতে চাওয়া হয়নি। যার জেরে মঙ্গলবার মৃত্যু হয় ওই ভারতীয় মহিলার। এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময় হার্ট অ্যাটাক হয় তাঁর। ঘটনায় দায় নিজের কাঁধে নিয়ে মন্ত্রিপদ থেকে সরে গেলেন পর্তুগালের স্বাস্থ্যমন্ত্রী।

জানা গিয়েছে, গর্ভবতী অবস্থায় শ্বাসকষ্ট শুরু হয় ওই পর্যটকের। এই পরিস্থিতিতে দ্রুত তাঁকে পর্তুগালের অন্যতম বড় চিকিৎসা পরিষেবা কেন্দ্র সান্তা মারিয়া হাসপাতালে (Santa Maria Hospital) নিয়ে যাওয়া হয়। সেখানে সাময়িকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও নিওনাটাল বিভাগের কোনও শয্যা ছিল না। সেই কারণে তাঁকে সাও ফান্সিসকো জেভিয়ার (Sao Francisco Xavier) হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সেই হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মহিলার। যদিও মহিলার সন্তান আপাতত সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে।

তবে মৃত্যুর দায় গিয়ে পড়েছে সেখানকার স্বাস্থ্যমন্ত্রকের উপর। জানা গিয়েছে, গরমের ছুটির সময় ডাক্তার কম থাকায় বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছিল পর্তুগাল প্রশাসন (Portuguese government)। বেশ কিছু আপৎকালীন প্রসূতি বিভাগ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই সিদ্ধান্ত নিয়ে ক্ষোভের সঞ্চারও হয়েছিল সেদেশে। তীব্র বিরোধিতা করেছিল পর্তুগালের (Portugal) বিরোধী রাজনৈতিক দলগুলি। তাঁদের দাবি ছিল, এই সিদ্ধান্তের ফলে কোনও গর্ভবতী মহিলাকে বাধ্য হয়ে দূরের কোনও হাসপাতালে যেতে হবে, তাতে বিপদে পড়তে পারেন গর্ভবতী এবং তাঁর সন্তান। ভারতীয় মহিলা পর্যটকের ক্ষেত্রেও প্রায় একই ঘটনা ঘটেছে। শয্যা না পেয়ে অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়ার মাঝেই হার্ট অ্যাটাক হয় তাঁর। ফলস্বরূপ ঘটনার দায় নিজের কাঁধে নিয়ে পদত্যাগ করেন স্বাস্থ্যমন্ত্রী মার্তা তেমিদো। তাঁর পদত্যাগপত্র গ্রহন করেছেন পর্তুগালের প্রধানমন্ত্রী অ্যান্তোনিও কোস্টা (Antonio Costa)। বিষয়টি সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রকাশ্যে আসার পর এই ঘটনা থেকে দেশের স্বাস্থ্যমন্ত্রককে শিক্ষা নেওয়ার আবেদন জানিয়েছেন নেটিজেনরা। ভারতের মতো দেশে প্রায়শই বিনা চিকিৎসায়, ভুল চিকিৎসায় মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। তবে এবিষয়ে সরকারের তেমন হেলদোল নেই। বরং গোটা বিষয় কার্যত গা-সওয়া। সেখানে এমন একটি ঘটনা দেশের দায়িত্বে থাকা ‘পদ-লোভী’দের জন্য নিশ্চিতভাবে শিক্ষণীয়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...