Wednesday, June 24, 2026

নতুন তৃণমূল আসলে কী? ইডি দফতর থেকে বেরিয়ে ব্যাখ্যা দিলেন অভিষেক

Date:

Share post:

“আগামী ৬ মাসের মধ্যে নতুন তৃণমূল সামনে আসবে”, “আগামী ৬ মাসের মধ্যে নতুন তৃণমূলকে দেখতে পাবেন”, কলকাতার বিভিন্ন জায়গায় অভিষেকের ছবি দিয়ে এমন বড় বড় হোর্ডিং রাস্তার মোড়ে মোড়ে শোভা পাচ্ছে। একুশের জুলাইয়ের সভামঞ্চ হোক কিংবা ধুপগুড়ি থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করে এসেছেন, আগামী ৬ মাসের মধ্যে নতুন তৃণমূলকে দেখতে পাবে মানুষ। যা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা, গুঞ্জন শুরু হয়েছে।

এবার সেই জল্পনার অবসান ঘটালেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নতুন তৃণমূল আসলে কী, শুক্রবার ইডি দফতর থেকে বেরিয়ে ব্যাখ্যা দিলেন অভিষেক। ”নতুন তৃণমূল” নিয়ে যাবতীয় বিতর্ক, জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অভিষেক জানিয়ে দিলেন, নতুন তৃণমূল সেটাই, মানুষ আসলে যে রূপে তৃণমূলকে দেখতে চায়, নতুন তৃণমূল এখন সেভাবেই গড়ে উঠবে।

তৃণমূল কংগ্রেসের একটাই মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে সামনে রেখেই গড়ে উঠবে নতুন তৃণমূল। নতুন তৃণমূল আসলে সেই তৃণমূল, যারা বামেদের মতো বিভীষিকাকে সরিয়েছে। নতুন তৃণমূল আসলে সেই তৃণমূল, যারা লড়াইয়ের ময়দানে ভয় পায় না। নতুন তৃণমূল আসলে সেই তৃণমূল, যাদের এজেন্সি দিয়ে ভয় দেখানো যায় না। নতুন তৃণমূল আসলে সেই তৃণমূল, যারা মাঠে ময়দানে নেমে মানুষের স্বার্থে কাজ করবে। নতুন তৃণমূল আসলে সেই তৃণমূল, ২০১১ সালে বাংলার মানুষ যাদের ক্ষমতায় এনেছিল।

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...