Tuesday, April 7, 2026

মোদি রাজ্য গুজরাতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু ৬পুণ্যার্থীর, আহতরাও আশঙ্কাজনক

Date:

Share post:

নরেন্দ্র মোদির রাজ্য গুজরাতের ভয়াবহ পথ দুর্ঘটনা। গাড়ির ধাক্কায় মৃত্যু হল ৬জন পুণ্যার্থীর। গুরুতর আহত হয়েছেন আরও কমপক্ষে ৬জন। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। আজ, শুক্রবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে আরাবল্লির কৃষ্ণপুর সংলগ্ন এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, এদিন আম্বাজি মন্দিরে যাচ্ছিলেন বেশকিছু পুণ্যার্থী। সেই সময় উল্টোদিক থেকে আসা একটি বেপরোয়া গাড়ি তাঁদের ধাক্কা মারে। রাস্তার ধারে ছিটকে পড়েন সকলে। ঘটনাস্থলেই ৬জনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে, মৃতদের ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি শনাক্ত করে তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। মৃতদের পরিজনদের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি। পাশাপাশি আর্থিক ক্ষতিপূরণের কথা গুজরাত সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...