Sunday, June 28, 2026

এই প্রথম চিনা ড্রোন গুলি করে নামাল তাইওয়ান!

Date:

Share post:

চিনের উপকূলে এই প্রথমবার ড্রোন (Drone) গুলি করে নামাল তাইওয়ান (Taiwan)। বৃহস্পতিবার অসামরিক ড্রোনটি চিনের উপকূলে একটি দ্বীপের কাছে তাইওয়ানের আকাশসীমায় ঢুকে পড়েছিল। তারপরই ড্রোনটিকে গুলি করে নামান তাইওয়ানের সেনা জওয়ানরা (Taiwan Army)। তাইওয়ান নিয়ন্ত্রিত কুয়াংঝাউ দ্বীপের (Guangzhou Island) কাছেই এই ঘটনা ঘটে। এদিকে ঘটনার পর চিনের তরফে তাইওয়ানকে হামলার হুঁশিয়ারি (Threatning) দেওয়া হয়েছে।

তাইওয়ানের সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার কুয়াংঝাউ দ্বীপের আকাশসীমায় ঢুকে পড়ে একটি অসামরিক ড্রোন(Civilian Drones)। সেটিতে ক্যামেরাও বসানো ছিল। আর ড্রোনটি নজরে আসতেই গুলি করে সেটিকে নামানো হয়। তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রক (Ministry of Defence) এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে কুয়াংঝাউ দ্বীপের আকাশসীমায় আচমকাই ঢুকে পড়ে অসামরিক ড্রোনটি। সেটিকে গুলি করে নিচে নামান হয়েছে। এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে কড়া নজর রাখা হচ্ছে। এদিকে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন (Tsai Ing wen) সম্প্রতি তাঁদের সামরিক বাহিনীকে চিনের উস্কানির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তারপর মঙ্গলবারই এমনই একটি ড্রোনকে হুঁশিয়ারি দিয়ে আকাশে গুলি ছোঁড়ে তাইওয়ানের সেনাবাহিনী। তবে চিন এই ধরণের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে।

গত জুলাই মাসে মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির (Nancy Pelosi) তাইওয়ান সফরের পর থেকেই আগ্রাসী মনোভাব দেখায় চিন। দ্বীপরাষ্ট্রটিকে ঘিরে সামরিক মহড়া চালিয়েছে চিনা সেনাবাহিনী। গত অগাস্ট মাসে তাইওয়ানের নিয়ন্ত্রণাধীন একাধিক ক্ষুদ্র দ্বীপে হানা দিতে দেখা গিয়েছে চিনা ড্রোনকে। তবে চলতি মাসেই শি জিনপিং (Shi Jinping) সরকার জানিয়ে দেয়, তারা হংকংয়ের মতো তাইওয়ানেও ‘এক দেশ দুই ব্যবস্থা’ বজায় রাখার যে প্রতিশ্রুতি দিয়েছিল তা তারা ফিরিয়ে নিচ্ছে। তবে তাইওয়ানের দাবি, তাইওয়ান প্রণালীতে মোতায়েন পাঁচটি চিনা যুদ্ধজাহাজ এবং ২১টি যুদ্ধবিমানের গতিবিধি তাদের নজরে রয়েছে। ফলে তাইওয়ান প্রণালী এবং দক্ষিণ চিন সাগরে বাণিজ্যিক জাহাজের যাতায়াতও ক্রমেই কমেছে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...