Sunday, June 28, 2026

AIFF এর নতুন প্রেসিডেন্ট কল্যাণ চৌবে

Date:

Share post:

সব প্রতীক্ষার অবসান। যেমনটা ভাবা গিয়েছিল, তেমনটাই হল শেষ পর্যন্ত। বাইচুং ভুটিয়াকে হারিয়ে ভারতীয় ফুটবলের নতুন সভাপতি হলেন বাংলার কল্যাণ চৌবে। ভারতীয় ফুটবল ফেডারেশনের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে গেলে নির্দিষ্ট সময় নির্বাচন করে নিতে হবে আগেই জানিয়ে দিয়েছিল ফিফা। ভারতকে সাময়িক নির্বাসনেও পাঠানো হয়েছিল।

পরে অবশ্য সেই নির্বাসন তুলে নেওয়া হয়। সুপ্রিম কোর্ট ভেঙে দিয়েছিল সিওএ। ভাইচুংয়ের লড়াই ছিল পুরোটাই একা। তিনি লড়াইতে নেমেছিলেন অন্ধ্রপ্রদেশ রাজ্য সংস্থার প্রতিনিধি হিসাবে। সমর্থন ছিল রাজস্থান ফুটবল সংস্থার। তবে ভাইচুংয়ের নিজের রাজ্য সিকিমই তাঁকে সমর্থন করেননি। পাশাপাশি আরও বেশ কিছু রাজ্যের সমর্থন তিনি পাবেন না বলে মনে করা হচ্ছিল।
সেক্ষেত্রে ভোটাভুটিতে হারার সম্ভাবনাই বেশি ছিল। তবে যতক্ষণ না নির্বাচনের ফল বেরোচ্ছে, তত ক্ষণ কেউই চূড়ান্ত মন্তব্য করতে চাননি। কারণ, এ ধরনের নির্বাচনে শেষ মুহূর্তে হিসাব উল্টে যেতে পারে। প্রথমে মনে করা হয়েছিল কল্যাণ একতরফা ভাবে সভাপতি হিসাবে নির্বাচিত হবেন। তবে সবাইকে চমকে দিয়ে প্রথম দিনই মনোনয়ন জমা দেন ভাইচুং। শেষ পর্যন্ত ৩৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য গুজরাত ফুটবল সংস্থার প্রতিনিধি হিসাবে লড়ছেন কল্যাণ।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...