Wednesday, June 3, 2026

আইসিইউতে অসুস্থ পদ্মশ্রী প্রাপককে নাচ করানর অভিযোগ সমাজকর্মীর বিরুদ্ধে

Date:

Share post:

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। সারাক্ষণ বেডে শুয়ে থাকতে কারই বা ভালো লাগে? আর সেই কারণেই নাকি হাসপাতালে গিয়ে অসুস্থ পরজা উপজাতি সম্প্রদায়ের (Parja Tribal Community) পদ্মশ্রী প্রাপককে (Padmashri recipient) জোর করে নাচ করানোর অভিযোগ উঠল এক সমাজকর্মীর (Social Activist) বিরুদ্ধে। ঘটনার ভিডিও ভাইরাল হতেই বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে। ওড়িশার বাসিন্দা কমলা পূজারী (Kamala Pujari) নামে ৭১ বছর বয়সী ওই পদ্মশ্রী প্রাপক হাসপাতালে (Hospital) ভর্তি ছিলেন। কিন্তু অসুস্থ পদ্মশ্রী প্রাপকের সঙ্গে দেখা করার অছিলায় তাঁর কেবিনে ঢুকে যান মমতা বেহারা (Mamata Behara) নামে এক সমাজকর্মী। আর তারপরই কমলাকে ওই সমাজ কর্মী নাচতে বাধ্য করেন বলে অভিযোগ। অসুস্থ হওয়া সত্ত্বেও কেন কমলা পুজারীকে নাচতে বাধ্য করা হল তা নিয়ে ইতিমধ্যে সমালোচনার ঝড় উঠেছে একাধিক মহলেই। সমাজকর্মীর বিরুদ্ধে তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা (Legal Action) নেওয়ার দাবি জানানো হয়েছে।

সম্প্রতি গুরুতর অসুস্থ হন কমলা। আইসিইউতেই (ICU) তাঁকে রাখা হয়েছিল। এরই মধ্যে একদিন মমতা বেহেরা নামে ওই সমাজকর্মী দেখা করতে যান কমলা পূজারির সঙ্গে। হাসপাতালে গিয়ে পদ্মশ্রী প্রাপকের সঙ্গে প্রথমে কয়েকটি সেলফি তোলেন মমতা। তারপরেই একসঙ্গে নাচ করতে দেখা যায় তাঁদের, ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এদিকে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমলা বলেন, একেবারেই নাচতে ইচ্ছা করছিল না আমার। কিন্তু জোর করে আমাকে নাচতে বাধ্য করা হয়েছে। বারবার আমি মমতাকে বারণ করছিলাম কিন্তু আমার কথা শোনারই প্রয়োজন মনে করেনি ও।

তবে সমাজকর্মী মমতা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, আমি কোনও খারাপ উদ্দেশ্যে ওঁকে নাচ করতে বলিনি। অসুস্থ হয়ে শুয়ে থাকতে কারও ভাল লাগে না, সেই জন্যই নাচতে বলেছিলাম। এতে ওঁর ভাল লাগবে বলেই এই কাজ করেছি। অন্যদিকে, পরজা সমাজ সম্প্রদায়ও পিছিয়ে নেই। তারা ঘটনার নিন্দা করে সাফ জানিয়েছে, এই ঘটনায় সমাজকর্মীর বিরুদ্ধে অবিলম্বে শাস্তিমূলক পদক্ষেপ নিতে হবে সরকারকে। আর তার অন্যথা হলে ভবিষ্যতে ব্যাপক আন্দোলনে নামার ডাক দেওয়া হয়।

Related articles

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...