Saturday, June 20, 2026

অভিষেককে ইডির তলব: কেন্দ্রীয় সংস্থাকে ‘বিজেপির পুতুল’ বলে ভর্ৎসনা তৃণমূলের

Date:

Share post:

তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশের ঠিক পরের দিনই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তলব করেছে ইডি। শুক্রবার নির্ধারিত সময়ের অনেক আগেই সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর বেলা সাড়ে ১১টা থেকে শুরু হয় জিজ্ঞাসাবাদ। এমতাবস্থায় আজ সকাল থেকেই কেন্দ্রীয় এজেন্সিকে ‘বিজেপির পুতুল’ বলে কটাক্ষ করে তৃণমূল। সোশ্যাল মিডিয়ায় #PuppetsofBJP লিখে প্রচার শুরু করা হয় । দলীয় টুইটার হ্যান্ডেল থেকে একাধিক তৃণমূল নেতা-নেত্রী ইডি-সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সিগুলিকে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ব্যবহার করা হচ্ছে বলে সরব হন।

আরও পড়ুন:নির্ধারিত সময়ের অনেক আগেই ইডির দফতরে পৌঁছলেন অভিষেক

কেন্দ্রীয় এজেন্সির নিরপেক্ষতা নিয়ে এর আগেও প্রশ্ন তুলেছে তৃণমূল। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব করতেই, গোটাটাই রাজনৈতিক প্রতিহিংসা বলে ফের সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এমনকি #PuppetsofBJP বলে প্রচারও শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আজ সকাল থেকেই তৃণমূলের সমস্ত বিধায়ক, সাংসদ সহ সাংগঠনিক ব্যক্তিরা এই প্রচার করছেন।

এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, কেন্দ্রীয় সংস্থা ‘বিজেপির পুতুল’ এব্যপারে কোনও সন্দেহ নেই। সুপ্রিম কোর্টই CBI-কে ‘খাঁচাবন্দি তোতাপাখি’ বলে অ্যাখ্যা দিয়েছে। ইডিও তো কেন্দ্রীয় সরকারেরই এজেন্সি।

Related articles

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...