Saturday, June 27, 2026

জঙ্গিযোগ! মুম্বই ATS-এর সহযোগিতায় ডায়মন্ড হারবারে রাজ্য পুলিশের জালে ২

Date:

Share post:

এসটিএফের বিরাট সাফল্য। জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ডায়মন্ড হারবার থেকে গ্রেফতার ২। মুম্বই ATS-র সহযোগিতায় সমীর হোসেন, সাদ্দাম হোসেন নামে দুজনকে গ্রেফতার করল রাজ্য পুলিশের STF। অভিযোগ, দুজনেই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত বলে খবর।

পুলিশ সূত্রে খবর, সমীর হোসেনকে ডায়মণ্ড হারবার থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। অপর অভিযুক্ত সাদ্দাম হোসেন খানকে মুম্বইয়ের নির্মলনগর থেকে মুম্বই পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (Special Task Force) সহায়তায় গ্রেফতার করা হয়।

গত মাসে দক্ষিণ ২৪ পরগণার শাসন থেকে আব্দুর রকিব সরকার এবং কাজি আহসানউল্লাহদের গ্রেফতার করে পুলিশ। ওই দুজনও নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত বলে পুলিশের অনুমান। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে অনেকের সন্ধান পান তদন্তকারীরা। ধৃতদের সঙ্গে জড়িত ১৭ জনের খোঁজ পায় পুলিশ।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...