Saturday, June 27, 2026

রবিবার মহারণ, পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে বিশেষ প্রস্তুতিতে কোহলি

Date:

Share post:

আগামীকাল এশিয়া কাপে (Asia Cup) সুপার ফোরের ম‍্যাচে নামছে ভারতীয় দল (India Team)। প্রতিপক্ষ সেই পাকিস্তান (Pakistan)। এশিয়া কাপের গ্রুপ পর্বের প্রথম ম‍্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছিল রোহিত শর্মার দল। রবিবার সুপার ফোর। বাবর আজমের দলকে হালকা ভাবে নিতে নারাজ টিম ইন্ডিয়া। তাইতো অনুশীলনে বিশেষ প্রস্তুতি দেখা গেল বিরাট কোহলিকে। স্পেল স্টাইলে ট্রেনিং করতে দেখা গেল ভারতের প্রাক্তন অধিনায়ককে।

রবিবারের হাইভোল্টেজ ম‍্যাচের আগে ,কোহলির একটি ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে তাঁকে দেখা যাচ্ছে ‘হাই অ্যালটিটিউড মাস্ক’ পরে দৌড়াতে। এই মাস্ক ফুসফুসের ক্ষমতা প্রসারিত এবং উন্নত করতে সাহায্য করে। এটি স্ট্যামিনাও উন্নত করে। সংযুক্ত আরব আমির শাহির প্রচণ্ড গরমে এই প্রশিক্ষণ কোহলিকে মাঠের অন্যান্য ক্রিকেটারদের থেকে সতেজ রাখতে সাহায্য করবে।

এশিয়া কাপের গ্রুপ পর্বের প্রথম ম‍্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৩৫ রান করেন কোহলি। পরের ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে ৫৯ করেন। রবিবার আবারও সামপে পাকিস্তান। তার আগে নিজের সেরা ছন্দে থাকতে কোহলি।

এদিকে সুপার ফোরে ভারতের প্রথম ম্যাচ ৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে। এরপর ৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ৮ সেপ্টেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন:ঋদ্ধিমান সাহা, সুদীপ চট্টোপাধ্যায়ের পর এবার বাংলা ছাড়লেন শ্রীবৎস গোস্বামী

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...