Saturday, June 27, 2026

রেলে চাকরি দেওয়ার নামে ৫ লক্ষ টাকা প্রতারণা, অভিযুক্তকে গাছে বেঁধে বেদম মার স্থানীয়দের

Date:

Share post:

রেলে চাকরি (Rail Job) দেওয়ার নামে লক্ষাধিক টাকা প্রতারণার (Fraud) অভিযোগ। অভিযুক্তকে গাছে বেঁধে বেদম মার স্থানীয়দের। পশ্চিম মেদিনীপুরের ডেবরার (Debra) ঘটনা। প্রায় সাড়ে ৩ ঘণ্টা অভিযুক্তকে (Accused) গাছে বেঁধে চলে আরম ধোলাই। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনরোষ থেকে তাঁকে উদ্ধার করে। অভিযুক্তের নাম দিলীপ পাত্র। অভিযুক্ত দিলীপ শাসক দল ঘনিষ্ঠ বলে অভিযোগ স্থানীয়দের।

আড়াই বছর আগে ডেবরা থানা এলাকার বাসিন্দা অরুণ হাঁসদার থেকে রেলে চাকরি পাইয়ে দেওয়ার নামে ৫ লক্ষ টাকা নিয়েছিলেন অভিযুক্ত দিলীপ। একমাসের জন্য রেলের একটি ওয়ার্কশপে (Rail Workshop) প্রশিক্ষণেও (Training) পাঠান হয় অরুণকে। কিন্তু প্রশিক্ষণ শেষে বাড়ি ফিরে আসতে হয় অরুণকে। মেলেনি কোনও চাকরি। এরপর গ্রামে ফেরার পর থেকেই টাকা ফেরত দেওয়ার জন্য দিলীপকে চাপ দিতে থাকেন অরুণ। একের পর এক দিন পেরলেও টাকা ফেরত দেননি দিলীপ। তবে শুধু অরুণই নন এলাকার একাধিক ব্যক্তিকে চাকরির লোভ দেখিয়ে মোটা অঙ্কের টাকা দিলীপ আত্মসাৎ (Assimilation) করে বলে অভিযোগ স্থানীয়দের। কিন্তু কারও চাকরি হয়নি। অভিযোগ, বারবার টাকা ফেরানোর কথা বললে তাতে কর্ণপাত করেননি শাসক দল ঘনিষ্ঠ ওই নেতা। আর সেই কারণেই শনিবার কোনও উপায় না পেয়ে এমন ব্যবস্থা নেন স্থানীয়রা।

শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ বালিচক গ্রামে অভিযুক্ত দিলীপের বাড়িতে হানা দেয় অরুণ ও তাঁর পরিবারের কয়েকজন সদস্য। দিলীপকে বাড়ি থেকে তুলে এনে এলাকার একটি মাঠের গাছে বেঁধে বেধড়ক মারধর করা হয়। বেলা ১টা অবধি সেখানেই বেঁধে রাখা হয়েছিল তাঁকে। পরে খবর পেয়ে ডেবরা থানার পুলিশ এসে দিলীপ পাত্রকে উদ্ধার করে। প্রথমে টাকা নেওয়ার কথা অস্বীকার করলেও পরে পুলিশের সামনে নিজের দোষ স্বীকার করে দিলীপ। পুলিশকে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে ১ লক্ষ টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন। এরপর পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়।

ঘটনা প্রসঙ্গে তৃণমূলের ব্লক সভাপতি বিবেকানন্দ মুখোপাধ্যায় বলেন, আপাতত ব্লকের বাইরে আছি। একটা ঘটনা হয়েছে শুনেছি। পুলিশকে বলেছি, বিষয়টি খতিয়ে দেখার জন্য। আর্থিক লেনদেনের বিষয়টি প্রমাণিত হলে যথোপযুক্ত শাস্তির দাবি জানান তিনি।

আরও পড়ুন- রাজপথে জীবন্ত মা দুর্গা! পুজোর আগেই দুর্গার বেশে তাক লাগাল জয়স্মিতা

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...