Saturday, June 27, 2026

কেন ইডেনে ব‍্যাট হাতে মাঠে দেখা যাবে না মহারাজকে? মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

শনিবারই জানা যায় ১৬ তারিখ ইডেনে ব‍্যাট হাতে দেখা যাবে না ভারতের (India) প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)। এতদিন জানা যাচ্ছিল, আগামী ১৬ সেপ্টেম্বর লেজেন্ডস লিগের (Legends League Cricket) উদ্বোধনী ম‍্যাচে ইডেনে এক প্রীতি ম্যাচে খেলতে নামবেন তিনি। শুধু তা-ই নয়, ভারতীয় মহারাজা একাদশের অধিনায়কত্বও করতে নামবেন, এমনটাই চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু শনিবারই জানা যায় সেই ম‍্যাচে নামছেন না মহারাজ। ব্যক্তিগত ও পেশাদার কারণ দেখিয়ে লেজেন্ডস ক্রিকেট লিগ থেকে সরে দাঁড়ালেন বিসিসিআই-এর সভাপতি (BCCI President)। এদিন আয়োজকদের চিঠি দিয়ে এমনটাই জানিয়েও দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

আয়োজকদের উদ্দেশ্যে চিঠিতে তিনি লিখেছেন, ‘লেজেন্ডস ক্রিকেট লিগের উদ্যোগকে আমি সাধুবাদ জানাতে চাই। অবসর নেওয়া ক্রিকেটারদের মাঠে ফেরানো এবং সব প্রজন্মের অনুরাগীদের সঙ্গে তাঁদের সংযোগ সাধনের ভাবনাটা দুর্দান্ত। ইডেন গার্ডেন্সে ১৬ সেপ্টেম্বর লেজেন্ডস লিগ ক্রিকেটের একটি ম্যাচে আমাকে খেলার আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের ধন্যবাদ। যদিও পেশাগত দায়বদ্ধতা এবং ক্রিকেট প্রশাসক হিসেবে চূড়ান্ত ব্যস্ততার জন্য আমি এই ম্যাচটিতে মাঠে নামতে পারব না। আমি নিশ্চিত অনুরাগীরা লেজেন্ডস লিগ ক্রিকেটের খেলা দেখার জন্য মুখিয়ে রয়েছে এবং প্রচুর সংখ্যায় ভিড় জমাবে স্টেডিয়ামে।”

যদিও নিজে না নামলেও, প্রতিযোগিতার সাফল্য কামনা করেছেন বোর্ড প্রধান। প্রাক্তন ক্রিকেটারদের ফের মাঠে ফেরানোর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মহারাজ।

আরও পড়ুন:রবিবার মহারণ, পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে বিশেষ প্রস্তুতিতে কোহলি

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...