Tuesday, March 31, 2026

করম পূজোয় পূর্ণ দিবস ছুটির দাবিতে জাতীয় সড়ক অবরোধ আদিবাসী সংগঠনের

Date:

Share post:

জঙ্গলমহলের (Jangalmahal) চার জেলায় ১২ ঘণ্টার অবরোধ। পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন আদিবাসী সংগঠনের সদস্যরা। তাদের দাবি আসন্ন করম পুজোয় (Karam Puja) পূর্ণদিবস ছুটির ঘোষণা করতে হবে। ইতিমধ্যেই করম পুজো উপলক্ষ্যে অর্ধ দিবস ছুটির ঘোষণা করেছে রাজ্য সরকার। যদিও আদিবাসী কুরমি সমাজের (Kurmi community) মতে এটা তাঁদের অন্যতম বড় উৎসব তাই অন্যান্য সম্প্রদায়ের মতো তাঁদের সম্প্রদায়ের এই উৎসবকেও যথেষ্ট গুরুত্ব দিতে হবে এবং একদিন পূর্ণ ছুটির ব্যবস্থা করতে হবে। আগামী ৬ সেপ্টেম্বর করম পুজো। সেদিনের ছুটির দাবিতে আজ শনিবার সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত ১২ ঘন্টা জঙ্গলমহলের চার জেলায় অবরোধের ডাক দিয়েছে আদিবাসী কুরমি সমাজ। সকাল ৬টা থেকে পুরুলিয়া-জামশেদপুর ৩২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন আদিবাসী সংগঠনের সদস্যরা। এর জাতীয় সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে, এবং সমস্যায় পড়েছেন ওই রুটের নিত্যযাত্রীরা।

 

Related articles

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...