Thursday, April 2, 2026

ম্যাগসেসে পুরস্কার ফেরালেন সিপিআইএম নেত্রী কে কে শৈলজা

Date:

Share post:

কেরলের (Kerala) প্রাক্তন স্বাস্খ্যমন্ত্রী ও সিপিআইএম (CPIM) নেত্রী কে কে শৈলজা (KK Shailaja) ফিরিয়ে দিলেন আন্তর্জাতিক সম্মাননা ম্যাগসেসে পুরস্কার। তাঁর এই পুরস্কার প্রত্যাখানের পরই চাঞ্চল্য ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে।বিতর্ক শুরু হয়েছে গোটা দেশ জুড়ে।যদিও এরপরও নিজের সিদ্ধান্তে অনড় শৈলজা।করোনা ও নিপা ভাইরাসকে যথাসম্ভব ঠেকিয়ে ও অতিমারি পরিস্থিতিতে সামাজিক চিকিৎসা পরিষেবার বহুল ব্যবহারে বিশ্বে নজর কেড়েছিল বাম পরিচালিত কেরল সরকার।কেরলের এলডিএফ সরকারের বিজয়নের মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন শৈলজা।
কোভিড মোকাবিলায় বিশ্বে সর্বাধিক আলোচিত ব্যক্তিত্বের তালিকায় জায়গা পান শৈলজা। এর ভিত্তিতে রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশন তাদের ২০২২ সালের ৬৪ তম পুরস্কার প্রাপক হিসেবে সিপিআইএম নেত্রী কে কে শৈলজাকে মনোনীত করে। জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিপা ও কোভিড রোধে তাঁর উল্লেখযোগ্য ভূমিকাকে স্বীকৃতি জানায় ম্যাগসেসে কমিটি।এর পরেই শুরু বিতর্ক। কে কে শৈলজা পুরস্কার নেওয়ার বিষয়ে সিপিআইএমের সিদ্ধান্ত জানতে চান। কেরল রাজ্য কমিটি বিষয়টি কেন্দ্রীয় কমিটি ও পলিটব্যুরোর কাছে পাঠায়। সবদিক খতিয়ে দেখে সিপিআইএম সিদ্ধান্ত নিয়েছে ম্যাগসেসে পুরস্কার নিতে পারবেন না শৈলজা। দলীয় সিদ্ধান্ত জানার পর কে কে শৈলজা ম্যাগসেসে কমিটিকে জানান তিনি পুরস্কার গ্রহণে অক্ষম।
কিন্তু কেন এই সম্মাননা প্রত্যাখ্যান ? সিপিআইএম প্রথমত মনে করেছে, ফিলিপিন্সের প্রয়াত প্রেসিডেন্ট রামম ম্যাগসেসে সেদেশের কমিউনিস্ট গেরিলাদের খুন করিয়েছিলেন। তাঁর নামাঙ্কিত পুরস্কার গ্রহণ করলে দলীয় ভাবমূর্তিতে দাগ লাগবে।দলের দ্বিতীয় যুক্তি, কে কে শৈলজা ব্যক্তিগত চেষ্টায় কিছু করেননি। তিনি শুধু মন্ত্রী ছিলেন। কোভিড ও নিপা মোকাবিলা করার ক্ষেত্রে কেরল সরকারের হয়ে তিনি কাজ করেছিলেন।

Related articles

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...