Thursday, April 2, 2026

Hemant Soren: সোমবারের বিশেষ অধিবেশনে আস্থা ভোট চাইবেন সোরেন

Date:

Share post:

ঝাড়খণ্ড (Jharkhand) জুড়ে রাজনৈতিক টালমাটাল চলছেই, তার মাঝেই আগামিকাল সোমবার (৫ সেপ্টেম্বর) বিধানসভার বিশেষ অধিবেশন বসতে চলেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিধানসভার এই বিশেষ অধিবেশনেই আস্থা ভোট চাইবেন সোরেন (Hemant Soren)। সূত্র বলছে বিধানসভা সচিবালয়ের বিধায়কদের কাছে ইতিমধ্যেই একটি চিঠি পাঠান হয়েছে যেখানে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren) তাঁর সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য আস্থা প্রস্তাব পেশ করার ইচ্ছা প্রকাশ করেছেন। এমনকি পরিকল্পনা সাজাতে আজ রবিবার তাঁর বিধায়ক দলের বিশেষ সভা আহ্বান করা হয়েছে।

সরকার যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের পথে হাঁটছে সে কথা কার্যত স্পষ্ট করেছেন ঝাড়খণ্ডের পরিষদীয় মন্ত্রী আলমগীর আলম (Alamgir Alam) । তিনি বলেছেন ঝাড়খণ্ডে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। খনি লিজে লাভজনক পদ বিতর্কে নাম জড়িয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের। মুখ্যমন্ত্রীর বিধায়ক পদ বাতিলের দাবি তুলেছে বিরোধী বিজেপি (BJP)। গত ২৫ অগাস্ট ঝাড়খণ্ডের রাজ্যপালের কাছে হেমন্ত সোরেনের বিধায়ক পদ নিয়ে সুপারিশ পাঠায় নির্বাচন কমিশন (Election Commission Of India)। যদিও সেই সুপারিশ এখনও প্রকাশ্যে আসেনি। তবে সোরেনের বিধায়ক পদ খারিজ নিয়ে তুমুল জল্পনা শুরু হয়ছে। যদিও ক্ষমতাসীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (UPA)বলেছে যে বিধায়ক হিসাবে মুখ্যমন্ত্রীর অযোগ্যতা সরকারকে প্রভাবিত করবে না, কারণ ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM)-কংগ্রেস-আরজেডি জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় রয়েছে। ঝাড়খণ্ড বিধানসভায় মোট বিধায়ক সংখ্যা ৮২। এরমধ্যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (Jharkhand Mukti Morcha) বিধায়ক সংখ্যা ৩০। কংগ্রেসের ১৮ জন ছাড়াও রাষ্ট্রীয় জনতা দল (RJD), CPIML এবং NCP-র একজন করে বিধায়ক রয়েছেন শাসক জোটে। রায়পুরের রিসর্টে কংগ্রেসের ১৭ জন এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (JMM) ১৫ জন বিধায়ককে নিয়ে যাওয়া হয়েছিল। পরে মন্ত্রিসভার বৈঠকে যোগ দিতে রাঁচি ফিরে আসেন চার জন। জানা যাচ্ছে ঝাড়খণ্ডের ক্ষমতাসীন শাসক জোটের ৩২ বিধায়ক ছত্তিশগড়ের রাজধানী রায়পুর থেকে রাঁচিতে ফিরে যাচ্ছেন। এবার আপের কায়দায় আস্থা ভোটেই নিজের শক্তি প্রদর্শন করতে মরিয়া সোরেন ।

 

Related articles

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...

দলে পারফরম্যান্সই শেষ কথা: কাঁথির রুদ্ধদ্বার বৈঠকে স্পষ্ট বর্তা তৃণমূলের সেনাপতির

দলে থাকতে গেলে পারফরম্যান্সই শেষ কথা। ভাল পারফরম্যান্সে পুরস্কার, নয়ত তিরস্কার। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলার নেতাদের...