Friday, June 26, 2026

বিহারে আরজেডি নেতাকে প্রকাশ্যে শ্যুটআউট, ঘটনাস্থলেই নিহত নেতা

Date:

Share post:

বিহারে আরজেডি নেতাকে প্রকাশ্যে শ্যুটআউট করে চম্পট দিলেন দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে বিহারের রোহতাস জেলায়। নিহত নেতার নাম বিজেন্দ্র যাদব।

আরও পড়ুন:বিহারে মন্ত্রিসভা সম্প্রসারণ: মন্ত্রী পদে শপথ RJD-র ১৬ বিধায়ক-সহ ৩১ জনের

জানা গিয়েছে, শনিবার চাষের কাজে বাড়ি থেকে রওনা দিয়েছিলেন আরজেডি নেতা। সে সময়ই কারঘরে নিমডিহারা রাস্তায় বাইকে করে ছয় যুবক এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালান বলে অভিযোগ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান কারঘরে নিমডিহারা রাস্তায় বাইকে করে ছ’জন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। তাঁর দেহে দুটি গুলি লাগে। একটি গুলি লেগেছে ওই নেতার মাথায়। অন্য গুলিটি লেগেছে ঘাড়ে।ঘটনাস্থলেই মৃত্যু হয় বিজেন্দ্রর। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পুরনো শত্রুতার জেরে খুন করা হয়েছে।

এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। অতীতেও বিজেন্দ্রের উপর হামলা চালানোর চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...