Friday, June 26, 2026

মালদায় মাছ ব্যবসায়ী বাড়িতে এখনও পর্যন্ত ১.৩ কোটি টাকা উদ্ধার

Date:

Share post:

এবার টাকার পাহাড় মিলল মালদার মাছ ব্যবসায়ীর বাড়িতে। টাকা গুনতে সিআইডির তরফে মেশিন আনানো হয়েছে। জানা গিয়েছে, যাঁর বাড়িতে এই বিপুল পরিমাণ নগদ অর্থ মিলেছে, তাঁর নাম জয়প্রকাশ সাহা। তিনি গাজোলের ঘাকশোল এলাকার বাসিন্দা।
এখনও চলছে টাকা গোনার কাজ। টাকার অঙ্ক আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। কোথা থেকে এল এত টাকা? তদন্ত শুরু করেছে সিআইডি। নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের সঙ্গে যুক্ত মাছ ব্যবসায়ী জয়প্রকাশ সাহা (Jayprakash Saha), এমনটাও দাবি করেছে সিআইডি।

মালদায় মৎস্য ব্যবসায়ীর বাড়িতে সিআইডির অভিযানে এখনও পর্যন্ত ১.৩ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে কেন মাছ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালানো হয়েছে, তা স্পষ্ট নয়। তবে অনুমান করা হচ্ছে কাশির সিরাপ পাচারের সঙ্গে যুক্ত থাকতেই সিআইডি ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে।

আবার অন্য একটি সূত্র জানিয়েছে,ব্যবসায়ীর আত্মীয় বছর দেড়েক আগে দক্ষিণ দিনাজপুর থেকে মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন। সেই সূত্র ধরেই এই অভিযান।

Related articles

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...