Saturday, April 4, 2026

বীরভূম বোমাকাণ্ডে NIA-এর চার্জশিট, নির্বাচনী সন্ত্রাসের ইঙ্গিত

Date:

Share post:

বীরভূম(Birvum) বোমা বিস্ফোরণের তদন্তে নেমে সোমবার চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ(NIA)। আর এই চার্জশিটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে দাবি করা হল নির্বাচনী সন্ত্রাস তৈরি করতে বীরভূমের লোকপুরে মজুত করা হয়েছিল বোমা(Bomb)। ঘটনায় মূল অভিযুক্ত বাবলু মণ্ডলের(Bablu Mondal) বাড়িতে তার সম্মতিতেই রাখা হয় এই বিস্ফোরক।

সোমবার আদালতে পেশ হওয়া ৫০ পাতার এই চার্জশিটে এনআইএ-র তরফে জানানো হয়েছে, ২০১৭ সালের পঞ্চায়েত নির্বাচন ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এলাকায় সন্ত্রাস ছড়ানোর উদ্দেশে বোমা মজুত করা হয়েছিল। যদিও যারা মজুত তাদের বেশিরভাগকেই এখন গ্রেফতার করতে পারেনি কেন্দ্রীয় সংস্থা। উল্লেখ্য, ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর বীরভূমের লোকপুরে বাবলু মণ্ডলের বাড়িয়ে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর এই ঘটনার তদন্তে নামে রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি। এই তদন্ত হস্তান্তরের দাবিতে আদালতের দ্বারস্থ হয় এনআইএ। এরপর আদালতের নির্দেশমতো তদন্ত হস্তান্তর হয় এনআইএ-র হাতে। গ্রেফতার করা হয় অভিযুক্ত বাবলু মণ্ডলকে। তবে ঘটনায় অভিযুক্ত আরও ২ জনের নাম জানা গেলেও এখন তাদের নাগাল পায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিকে এনআইএ-র এই চার্জশিট প্রসঙ্গে তৃণমূলের তরফে জানানো হয়েছে, রাজ্য সরকারকে সমস্যায় ফেলতে দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি। সমস্ত কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে। অবশ্য একইসঙ্গে এটাও জানানো হয়েছে, যেহেতু এই ঘটনা তদন্তাধীন বিষয় ফলে এই বিষয় নিয়ে কিছু জানাতে রাজি হননি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...