Saturday, April 4, 2026

১০০ ফুট উঁচু জলের ট্যাঙ্ক থেকে নেমে যুবক বললো, “গরমে হাওয়া খেতে উঠেছিলাম

Date:

Share post:

রবিবার হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় একশো ফুট উঁচু জলের ট্যাঙ্কের উপর থেকে এক যুবককে উদ্ধার করে দমকল বাহিনী ও পুলিশ। সকলের চোখ এড়িয়ে লোহার সিঁড়ি দিয়ে জলাধারের একেবারে মাথায় উঠে যায় ওই যুবক। সিঁড়ি দিয়ে তাকে নামিয়ে আনার ঝুঁকি নেয়নি দমকল বাহিনী। নিয়ে আসা হয় ল্যাডার। ঘটনাস্থলে চলে আসেন দমকলের উচ্চপদস্থ আধিকারিকরা। যুবককে উদ্ধার কাজে বিপর্যয় মোকাবিলা দফতরের টিমও চলে আসে। ট্যাঙ্কের নীচে জাল দিয়ে দেওয়া হয়। প্রায় চারঘণ্টা রুদ্ধশ্বাস উদ্ধারকার্যের পর রাত ৯টা নাগাদ সুস্থ অবস্থাতেই নামিয়ে আনা হয় যুবককে।

আরও পড়ুন: দুর্গাপুজোর আর বাকি ১০০ দিন, কুমোরটুলিতে ব্যস্ততা তুঙ্গে  

যুবককে প্রাথমিক চিকিৎসার পর গোলাবাড়ি থানায় নিয়ে আসা হয়। জানা গেছে ওই যুবকের নাম বিট্টু প্রসাদ।বাড়ি আসামের লামডিং-এ। গোয়ায় কাজ করতে গিয়ে নেশাগ্রস্ত হয়ে পড়েন। ৬ মাস রিহ্যাব সেন্টারে ছিলেন। মাসখানেক আগে হাওড়ায় আসেন। স্টেশন চত্বরেই থাকত সে।

ওই যুবককে পুলিশ জিজ্ঞাসা করে কেন সে উঁচু জলের ট্যাংকের উপর উঠেছিল। বিট্টুর উত্তরে চমকে যান থানার আধিকারিকরা। পুলিশকে সে বলে, “প্রচন্ড গরম হচ্ছিল। তাই হাওয়া খেতে উঠেছিলাম।” বিট্টু মানসিক অবসাদগ্রস্ত বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...