Wednesday, June 24, 2026

ইডেনে বসল নতুন ফ্লাডলাইট

Date:

Share post:

আধুনিকতার ছোঁওয়ায় বারবারই নজর কেড়েছে ক্রিকেটের নন্দনকানন ইডেন (Eden)। আর আবারও নিজের মায়াবী রূপে নজর কাড়তে চলেছে ইডেন গার্ডেন্স। যার ফলে ইডেনে নৈশালোকে খেলা দেখার সংজ্ঞাই বদলে যাবে। ইডেনে একেবারে অত্যধুনিক সিস্টেমের ফ্লাডলাইট বসে গেল। এমনটাই জানান হল বঙ্গজ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার পক্ষ থেকে।

ক্রিকেটের নন্দনকানন আরও মায়াবী রূপ নিতে চলেছে। ইডেন গার্ডেন্সের বাতিস্তম্ভে নতুন আলো লাগানোর কাজ শেষ। রবিবার জ্বলে উঠল সেই নতুন ফ্লাডলাইট। অত্যাধুনিক প্রযুক্তির এলইডি আলোগুলি পিচ, ইনার সার্কেল-সহ গোটা মাঠের উজ্জ্বলতা আরও বাড়িয়ে দেবে। খেলা চলাকালীন গ্রাফিক্স এবং মিউজিক সিস্টেমের মধ্যে সমন্বয় ঘটাতেও সাহায্য করবে ইডেনের নতুন ফ্লাডলাইট।

এদিকে, শনিবার পুদুরেরি পৌঁছে অনুশীলন শুরু করে দিয়েছে বাংলা। বাংলার প্রায় ৪০ জন ক্রিকেটার সেখানে প্রস্তুতি শুরু করেছে। ১১ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে থাকবে বাংলা দল। পুদুচেরিতে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবেন অনুষ্টুপ মজুমদাররা। ২০ ওভারের ম্যাচে বাংলার প্রতিপক্ষ পুদুচেরি এবং বিদর্ভ। ৮ সেপ্টেম্বর থেকে পুদুচেরিতেই শুরু হচ্ছে দলীপ ট্রফির ম্যাচ। পূর্বাঞ্চল দলে বাংলার সাতজন ক্রিকেটার রয়েছেন। সেই দলের কোচ সৌরাশিস লাহিড়ী। অধিনায়ক মনোজ তিওয়ারি। প্রথম ম্যাচ উত্তরাঞ্চলের বিরুদ্ধে।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...