Saturday, April 4, 2026

পাকিস্তানের কাছে হেরে হতাশ রোহিত শর্মা

Date:

Share post:

এশিয়া কাপের (Asia Cup) গ্রুপ পর্বের প্রথম ম‍্যাচে পাকিস্তানের (Pakiatan) বিরুদ্ধে জয় পেলেও, রবিবার সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে ৫ উইকেটে হেরেছে ভারতীয় দল (India Team)। আর এতেই হতাশ টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তবে হতাশ হলেও এশিয়া কাপের ফাইনালে যাওয়ার ব‍্যপারে আশাবাদী তিনি।

এদিন ম‍্যাচ শেষে রোহিত বলেন,” এই ম্যাচে প্রচুর চাপ থাকে। প্রতি মুহূর্তে খেলার মধ্যে থাকা দরকার। এই ধরনের ম্যাচ ক্রিকেটারদের নিংড়ে নেয়। আমরা শান্ত থাকার চেষ্টা করেছিলাম। মহম্মদ রিজওয়ান এবং মহম্মদ নাওয়াজের জুটির সময়ও ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছি আমরা। কিন্তু পারিনি। ওরা সত্যিই খুব ভাল ব্যাট করেছে। বড় জুটি তৈরি করেছে। তবে আমরা আশাবাদী শ্রীলঙ্কা এবং আফগানিস্তানকে হারিয়ে প্রতিযোগিতার ফাইনালে যাব।”

এরপাশাপাশি রোহিত বলেন,” মনে হয় আমরা ভাল রানই করেছিলাম। যে কোনও উইকেটে, যে কোনও পরিবেশে ১৮০ যথেষ্ট ভাল রান। কিন্তু ওদের ইনিংসের মাঝামাঝি সময় আমরা উইকেট তুলতে পারিনি। ওই সময়টা কঠিন ছিল। এই ম্যাচ থেকে অবশ্য আমরা কিছু শিখলাম।”

এদিকে জয়ের জন্য পাকিস্তানকে কৃতিত্ব দিয়েছেন রোহিত। তিনি বলেন,”ওরা নিশ্চিত ভাবে আমাদের থেকে ভাল খেলেছে। বিরাট কোহলি ভাল ছন্দে রয়েছে। কোনও সন্দেহ নেই। সব ব্যাটারই রান করার চেষ্টা করেছে। বিশেষ করে কোহলি। পর পর দু’টো উইকেট চলে যাওয়ার পর রানের গতি বজায় রাখা গুরুত্বপূর্ণ ছিল।”

আরও পড়ুন:ধোনি ছাড়া কেউ পাশে থাকেননি, খারাপ সময়ে ও আমাকে ফোন করেছিল’, বললেন কোহলি

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...