Wednesday, June 24, 2026

৫০ যাত্রী সহ বিহারে ভয়াবহ নৌকাডুবি, নিখোঁজ ১০

Date:

Share post:

ভয়াবহ দুর্ঘটনা বিহারে(Bihar)। ৫০ জন যাত্রীসহ প্রতিবেশী রাজ্যের দানাপুরে(Danapur) ডুবে গেল নৌকা। ঘটনায় ১০ জন নিখোঁজ বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পর ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করেছে প্রশাসন। পাশাপাশি প্রশাসনের সঙ্গে হাতে হাত লাগিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী(NDRF)। জানা গিয়েছে নৌকার যাত্রীরা সকলের শ্রমিক। কাজ সেরে বাড়ি ফেরার সময় ঘটে এই দুর্ঘটনা।

স্থানীয় সূত্রের খবর, ৫০ যাত্রী নিয়ে দানাপুরের কাছে নদী পার হচ্ছিল নৌকাটি। তখনই মাঝনদীতে স্রোতের মুখে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায় নৌকাটি। স্থানীয়দের উদ্যোগে এরপর দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। পরে উদ্ধার কাজে হাত লাগায় স্থানীয় প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। সকলের চেষ্টায় ৪০ জনকে উদ্দার করা সম্ভব হলেও। প্রায় চার ঘণ্টা ধরে উদ্ধারকাজ চললেও ১০ জনের কোনও খোঁজ পাওয়া যায়নি। দানাপুরের সাব ডিএম জানিয়েছেন, ওই দশ জনকে উদ্ধার করার চেষ্টা করছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। পাশাপাশি নৌকাটিতে মোট কতজন ছিল সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। আনুমানিক ৫০ জন বলে দাবি স্থানীয়দের। প্রচুর পরিমাণে পশুখাদ্য নিয়ে ফিরছিলেন ওই শ্রমিকরা। তাঁরা সকলেই শাহপুর থানা এলাকার দায়ুদপুর এলাকার বাসিন্দা।

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...