Sunday, June 28, 2026

বিহারের পরে ঝাড়খণ্ডেও জোর ধাক্কা বিজেপির! আস্থা ভোটে জয় হেমন্তের

Date:

Share post:

বিহারের পর এবার ঝাড়খণ্ডেও জোর ধাক্কা খেল বিজেপি। ঝাড়খণ্ড বিধানসভায় আস্থা প্রমাণ করল হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন সরকার। এদিন ঝাড়খণ্ড বিধানসভার বিশেষ অধিবেশনে ৮১টির ৪৮টি ভোট পায় ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা-কংগ্রেস জোট। উত্তপ্ত বিধানসভা থেকে ‘ওয়াক আউট’ করে বিজেপি।

আরও পড়ুন:দুর্নীতির অভিযোগ: খারিজ হতে পারে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিধায়ক পদ

সোমবার আস্থাভোটের আগে বিজেপিকে আক্রমণ করে সোরেন বলেন,  ‘‘বিরোধীরা গণতন্ত্র ধ্বংস করেছে। বিধায়ক কেনাবেচার খেলায় মেতে রয়েছে বিজেপি…বিধানসভায় আমরা শক্তিপ্রদর্শন করব।’’ বিজেপিকে কটাক্ষ করে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘আমাকে সরাতে ষড়যন্ত্রের জাল বিছিয়েছে বিজেপি। তবে ওরা নিজেরাই সেই জালে আটকে পড়বে।’’ এদিন বিধানসভার বক্তৃতায় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নাম করে অভিযোগ করেন সোরেন। তাঁর কথায়, অসমের মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডের সরকার ভাঙার জন্য কলকাঠি নেড়েছিলেন।

৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভায় সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা একক বৃহত্তম দল। তাদের রয়েছে ৩০টি আসন। কংগ্রেসের আছে ১৮ এবং আরজেডির একজন বিধায়ক। ম্যাজিক ফিগার ৪১-এর থেকে অনেকটাই বেশি ছিল জোটের সংখ্যা। এদিন আস্থাভোটে গরিষ্ঠতা প্রমাণ করতে অসুবিধা হল না সোরেনের।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...