Saturday, June 27, 2026

তৃণমূলপন্থীদের সঙ্গে বিরোধী আইনজীবীদের বচসা-ধাক্কাধাক্কি, কলকাতা হাইকোর্টে তুমুল অশান্তি

Date:

Share post:

তৃণমূলপন্থী আইনজীবীদের সঙ্গে তুমুল অশান্তিতে জড়ালেন বাম ও বিজেপিপন্থী আইনজীবীরা। বচসা থেকে এই গণ্ডগোল ধাক্কাধাক্কি পর্যন্ত গড়াল। আজ, সোমবার এমন নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল কলকাতা হাইকোর্ট। এমন অশান্তির ঘটনা নিয়ে বিচারপতি রাজশেখর মান্থারের এজলাসে বিরোধী আইনজীবীরা নালিশ করেন। বিচারপতি মান্থা স্পষ্ট জানিয়ে দেন, এজলাসের বাইরের ঘটনায় তিনি পদক্ষেপ করতে পারেন না। তবে আদালতে আইনজীবী দের মধ্যে এমন অশান্তি হলে বিচারপ্রার্থীরা ক্ষতিগ্রস্ত হবেন।

আরও পড়ুন: ১৫ বছরের পুরনো গাড়ি বাতিল কেন? পরিবেশ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হাইকোর্টে

এরপর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যান বামপন্থী আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। অ্যাসিস্ট্যান্ট সলিসিটার জেনারেল বিল্লোদ্বল ভট্টাচার্যদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। তাঁদের অভিযোগ, মুষ্টিমেয় কিছু আইনজীবী তাঁদের আদালতে ঢোকায় বাধা হয়ে দাঁড়াচ্ছেন। প্রশাসনকে পদক্ষেপ নিক। প্রধান বিচারপতি “মাস্টার অফ রোস্টার”। তিনিই ঠিক করবেন কোন এজলাসে কী শোনা হবে।

প্রধান বিচারপতি বলেন, তিনজন বিচারপতির যে কমিটি আছে সেখানে বিষয়গুলি জানাতে। আইনজীবীদের নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে আদালতের কাজ চালিয়ে যেতে। কলকাতা হাইকোর্টের ঐতিহ্যের বিষয়টি যেন সকল আইনজীবী মাথায় রাখেন।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...