Friday, June 26, 2026

বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ, হুগলিতে মহামিছিল তৃণমূলের

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতি (Wrong Policy) ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (Central Investigation Agency) একতরফা তদন্তের প্রতিবাদ (Protest)। সোমবার কোন্নগর স্টেশন থেকে কানাইপুর অটো স্ট্যান্ড অবধি মহামিছিল তৃণমূল কংগ্রেসের (TMC)। কানাইপুর পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদবের উদ্যোগে এদিন মিছিলের এদিন মিছিলের (Procession) আয়োজন করা হয়।

আরও পড়ুন:হুগলিতে গাড়ি পাইয়ে দেওয়ার প্রতারণায় যুক্ত একই পরিবারের ৩ জন!

মিছিলে পা মেলান মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, রাজ্য কমিটির সদস্য দিলীপ যাদব, নবগ্রাম অঞ্চল সভাপতি অপূর্ব মজুমদার, কোন্নগর পুরসভার পুরপ্রধান স্বপন দাস, পার্থ বিশ্বাস, অরিত্র সাহা সহ কয়েক হাজার তৃণমূলের নেতা কর্মী। অভিযোগ, কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়াচ্ছে ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাজে লাগিয়ে যেভাবে তৃণমূল নেতাদের তদন্তের নামে হেনস্থা করছে মূলত তারই প্রতিবাদেই এদিনের মহামিছিল।

এদিনের মিছিল শেষে আচ্ছেলাল যাদব জানান, বাংলায় বিজেপির কোনও অস্তিত্ব নেই। আর সেকারণেই কেন্দ্রীয় এজেন্সিকে ব্যাবহার করে তৃণমূলকে বদনাম করার চেষ্টা চলছে। কানাইপুর পঞ্চায়েত প্রধানের অভিযোগ, বিজেপি সরকার কোনওদিন সাধারণ মানুষের কথা ভাবে না। দেশকে ওরা বিক্রি করে দিচ্ছে। তৃণমূল কংগ্রেস সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আগামী দিনেও থাকবে বলে জানিয়েছেন তিনি।

Related articles

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...