Friday, April 3, 2026

‘বাধ্য করা হয়েছিল জাতীয় দলের নেতৃত্বে ইস্তফা দিতে,’ নেতৃত্ব নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

বাধ্য করা হয়েছিল তাঁকে জাতীয় দলের নেতৃত্বে ইস্তফা দিতে, শিক্ষক দিবসের দিন একটি ভিডিও পোস্ট করে এমনটাই জানালেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ২০০৩ বিশ্বকাপের (2003 World Cup) পর অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে কম বিতর্ক হয়নি। আর এবার সেই নিয়ে মুখ খুললেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার শিক্ষক দিবসে একটি ভিডিও পোস্ট করেন মহারাজ। যেখানে ক্রিকেট জীবনের নানা চড়াই উতড়াইয়ের কথা তুলে ধরেন।

এই নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,”২০০৩ সালের বিশ্বকাপের ফাইনালে হারের জ্বালা মেটাতে ২০০৭ বিশ্বকাপের জন্য নিজেকে তৈরি করছিলাম। ২০০৩ বিশ্বকাপের পর আমাদের নতুন কোচ এসেছিলেন। বেশ কয়েক জনের নাম নিয়ে আলোচনা হয়েছিল। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার গ্রেগ চ্যাপেল কোচ হন ভারতীয় দলের। খুব কাছাকাছি গিয়েও ২০০৩ সালের বিশ্বকাপ জিততে পারিনি আমরা। শুধু আমার নয়, দলের সকলেরই আক্ষেপ ছিল। গোটা দল স্বপ্নপূরণের আরও একটা সুযোগ চাইছিল। সে সময়ই আমাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। বলা ভাল, আমাকে নেতৃত্ব ছাড়তে বাধ্য করা হয়েছিল। অথচ তখন দলের জন্য ভাল খেলতে চাইছিলাম। নিজের সবটুকু দলকে দিতে চাইছিলাম।”

অবশ‍্য সৌরভ গঙ্গোপাধ্যায় জানাননি, কে বা কারা তাঁকে নেতৃত্ব ছাড়তে বাধ্য করেছিলেন। বিষয়টিকে ক্রিকেটজীবনের উত্থান-পতনের অংশ হিসাবেই বলতে চেয়েছেন তিনি। তাঁর সঙ্গে যে গ্রেগের দূরত্ব তৈরি হয়েছিল, তা নিয়েও বিশেষ কিছু বলেননি।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্ট

 

 

Related articles

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...