Friday, April 3, 2026

এবার ভারত সফরে বোন মমতার সঙ্গে দেখা না হওয়ায় মন খারাপ হাসিনার

Date:

Share post:

ভারত-বাংলাদেশের মৈত্রী ও দ্বিপাক্ষিক সুসম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে সোমবার থেকে শুরু হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চারদিনের ভারত সফর। গতকাল, সোমবার দিল্লিতে নৈশভোজের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হতে উঠে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গও। তখনই বাংলার মুখ্যমন্ত্রীকে নিয়ে শেখ হাসিনা বলেন, “মমতা আমার বোনের মতো। ভেবেছিলাম দিল্লি এলে ওর দেখা হবে। কোনও কারণে এবার তা হল না। তবে ওঁর সঙ্গে তো যে কোনও সময়েই আমার দেখা হতে পারে!”

আরও পড়ুন: ‘আশা করি আলোচনা ফলপ্রসূ হবে’ মোদির সঙ্গে বৈঠকের আগে বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী

দিল্লিতে দেখা করার ইচ্ছাপ্রকাশ করে আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চি‌ঠি দিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ওই চিঠিতে তিনি পদ্মা সেতু দেখার আমন্ত্রণও জানিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ বা বৈঠক বাংলাদেশের আসন্ন ভোটে শাসক দল আওয়ামী লীগের পক্ষে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলেই মনে করে সংশ্লিষ্ট মহল। তাই একদিকে যেমন ব্যক্তিগত সম্পর্ক, অন্যদিকে রাজনৈতিক কারণেও মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব স্নেহ করেন হাসিনা।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...