Tuesday, April 7, 2026

নিউটাউনে পথ দুর্ঘটনা! লরিতে গাড়ির ধাক্কা, গুরুতর আহত ৩

Date:

Share post:

নিউটাউনের (New Town) বিশ্ব বাংলা সরণীতে (Biswa Bangla Sarani) ভয়াবহ পথ দুর্ঘটনা (Road Accident)। লরি ও যাত্রীবাহী গাড়ির সংঘর্ষে গুরুতর জখম (Injured) হয়েছেন ৩ জন। বুধবার সকাল ৬টা নাগাদ নিউটাউনের আকাঙ্খা মোড় থেকে থেকে বিশ্ব বাংলা গেটের দিকে যাচ্ছিল একটি যাত্রীবোঝাই গাড়ি। ওইসময় রাস্তার উপর দাঁড়িয়ে থাকা বালি বোঝাই একটি লরিতে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ঘাতক গাড়িটি। দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী গাড়িটির সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়। পুলিশ সূত্রে খবর, আহতদের নাম প্রার্থনা অধিকারী, সুমন্ত বন্দ্যোপাধ্যায় ও চন্দন রজক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইকো পার্ক থানার পুলিশ। ইতিমধ্যে ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, গাড়িতে চালক-সহ মোট ৩ জন যাত্রী ছিলেন। তাঁরা প্রত্যেকেই জখম হন। চিনার পার্কের একটি বেসরকারি হাসপাতালে (Hospital) তাঁদের চিকিৎসা (Treatment) চলছে। এঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির দু’জন যাত্রী একটি আইটি (IT) সংস্থার কর্মী। ওই দুই যাত্রীর মধ্যে একজন মহিলাও ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সিগন্যালে দাঁড়িয়ে থাকা লরির পিছনে আচমকাই ধাক্কা মারে দ্রুতগতিতে আসা গাড়িটি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন। আর সেকারণেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। পরে স্থানীয় ও পুলিশের সহযোগিতায় আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর অনুমতি ছাড়া নিয়োগ নয়, সব বিভাগে নজরদারি চালাবে CMO


 

 

Related articles

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...