Saturday, June 20, 2026

বাগুইআটিকাণ্ড: পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, তদন্তভার দেওয়া হল সিআইডিকে

Date:

Share post:

বাগুইআটি জোড়া খুনের ঘটনায় পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ স্বয়ং মুখ্যমন্ত্রী।তাই রাজ্য পুলিশের ডিজেকে বাগুইআটি থানার ওসিকে ক্লোজড করার নির্দেশ দিয়েছেন তিনি। পাশপাশি জোড়া খুনের কিনারা করতে তদন্তভার দেওয়া হয়েছে সিআইডিকে। মর্মান্তিক এই ঘটনায় যাতে দোষীরা কড়া শাস্তি পায় সেই নির্দেশও দেওয়া হয়েছে। বুধবার দুপুরে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন রাজ্যের পুরমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

আরও পড়ুন: বাগুইআটি জোড়া খু*নে টার্গেট ছিল অতনু, সঙ্গে থাকায় মর্মান্তিক পরিণতি অভিষেকেরও

বাগুইআটি কাণ্ডে স্থানীয়রা ইতিমধ্যেই সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। মঙ্গলবার এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয় রাজনৈতিক তরজা। এমতাবস্থায় ফিরহাদ হাকিম জানিয়েছেন, জোড়া খুনের তদন্তভার দেওয়া হয়েছে রাজ্য গোয়েন্দা বিভাগ তথা সিআইডিকে। মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পর খুশি স্থানীয়রা।

এদিন মেয়র ফিরহাদ হাকিম আরও বলেন, ‘এই ঘটনায় মুখ্যমন্ত্রী অত্যন্ত মর্মাহত। তিনি ওসিকে ক্লোজ করে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন। কারণ,ওসিকে আরও সক্রিয় হওয়া উচিত ছিল। পুলিশ সিআইডির সঙ্গে কথা বলতে পারত। তাই ওসিকে ক্লোজ করা হল। এই দুঃসময়ে শোকাতুর পরিবারের পাশে আমরা সকলে রয়েছি। মুখ্যমন্ত্রী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন।’

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...