Friday, June 12, 2026

টানা বৃষ্টির জেরে পাহাড়ে ধস: টয় ট্রেন নিয়ে মন খারাপের খবর শোনাল DHR

Date:

Share post:

পর্যটকদের (Tourist) জন্য দুঃসংবাদ। ফের পিছল টয় ট্রেন পরিষেবা (Toy Train Service)। চলতি মাসের ৭ তারিখ অর্থাৎ বুধবার থেকেই নতুন ছন্দে চলার কথা ছিল জয় রাইডের (Joy Ride)। কিন্তু এদিন দার্জিলিং হিমালয়ান রেলওয়ের (DHR) তরফে এক বিবৃতি প্রকাশ করে সাফ জানিয়ে দেওয়া হয় নিউ জলপাইগুড়ি (NJP) থেকে দার্জিলিং (Darjeeling) এবং দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত টয় ট্রেন পরিষেবা আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত (Adjourned) থাকবে।

টানা কয়েকদিন বৃষ্টির (Rain) কারণে বিপর্যস্ত উত্তরবঙ্গ (North Bengal)। লাগাতার ধস (Landslide) ও একাধিক নদীর জলস্তর (Water Level) বেড়ে যাওয়ার কারণে চরম সমস্যার মুখোমুখি হতে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকদের। এদিকে ধস নেমে বন্ধ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তাও। ফলে ঘুরপথে গন্তব্যে পৌঁছতে হচ্ছে পর্যটকদের। আর সেই কারণেই একদিকে যেমন বেশি সময় লাগছে তেমনই গুণতে হচ্ছে মোটা অঙ্কের টাকা। গত ৩১ অগাস্ট রাতে পাহাড়ে টানা বৃষ্টির জেরে কার্শিয়াঙের তিনধারিয়ার (Kurseong Tindhariya) কাছে ১৭ মাইল এলাকায় ধস নামে। ধস জমে টয় ট্রেনের লাইনেও (Train Line)। এরপরই ১ সেপ্টেম্বর থেকে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং এবং দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ি সরাসরি টয় ট্রেন পরিষেবা স্থগিত রাখা হয়। চলতি মাসের ৭ তারিখ অর্থাৎ আজ থেকেই ছন্দে ফেরার কথা ছিল টয় ট্রেনের। কিন্তু লাইন মেরামতির কাজ এখনও শেষ না হওয়ার কারণে আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হল টয় ট্রেন পরিষেবা।

রেল সূত্রে খবর, এখনও পর্যন্ত লাইনে প্রচুর ধস জমে আছে। জোর কদমে পরিষ্কারের কাজ চললেও লাইন পরিষ্কার হতে আরও বেশ কিছুটা সময় লাগবে। বর্তমানে যাঁদের টয় ট্রেনের বুকিং ছিল সমস্ত বাতিল করে দিয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। তবে পরিস্থিতি সামলে কবে স্বাভাবিক হবে টয় ট্রেন পরিষেবা? সেই অপেক্ষায় দিন গুনছেন পর্যটকরা।

ভূমিধসের কারণে শুধুমাত্র টয় ট্রেন পরিষেবার পাশাপাশি এলাকার বেশ কয়েকটি বাড়ি ও দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙেছে একাধিক রাস্তাও। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত বাড়িগুলির সদস্যদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বাসিন্দারা জানিয়েছেন, ধসের খবর পাওয়ার পরই এলাকার জনপ্রতিনিধি এবং রেলের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন তাঁরা।

Related articles

যোগীরাজ্যে RSS প্রধানকে লক্ষ্য করে চলন্ত ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ!

বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যে অল্পের জন্য রক্ষা পেলেন আরএসএস প্রধান মোহন ভাগবত (RSS chief Mohan Bhagwat)। উত্তরপ্রদেশে...

অভিষেককে সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিআইডির, রবিবার ফের তলব

বিধানসভায় সই জাল মামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করল...

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...